ঢাকা বৃহষ্পতিবার, ২ জুলাই, ২০২৬

ইয়াসের প্রভাবে আনোয়ারার উপকূলীয় অঞ্চলে বেড়িবাঁধে ভাঙন


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ২৬-৫-২০২১ বিকাল ৫:১০
ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে চট্টগ্রামের আনোয়ারার উপকূলী অঞ্চলের বেড়িবাঁধ উপচে জোয়ারের পানি প্রবেশ করেছে। পানি বাড়ার কারণে বিভিন্ন জায়গায় বেড়িবাঁধে ভাঙন দেখা গেছে। জোয়ারে ‍এ পর্যন্ত ২২টি ঘরের ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
 
স্থানীয় সূত্র জানায়, ইয়াসের প্রভাবে আনোয়ারার উপকূলীয় অঞ্চলে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বাড়ায় বেড়িবাঁধ টপকে এলাকায় পানি প্রবেশ করেছে। উপকূলের পশ্চিম পাশে বঙ্গোসাগরের বড় বড় ঢেউ তীরে আছড়ে পড়ছে। পাশাপাশি পূর্ব পাশে শঙ্খ নদে জোয়ারের পানির উচ্চতা বেড়ে ব্লক উপচে লোকালয়ে পানি প্রবেশ করেছে।
 
বুধবার সকাল ১০টায় ছত্তার মাঝিরঘাট ও গলাকাটার ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, বঙ্গোপসাগরের ঢেউ বেড়িবাঁধে আঘাত হানছে। ওই সময় মাটির বাঁধ ভাঙতে দেখা যায়। বেলা সাড়ে ১১টায় ফকিরহাট এলাকায় গিয়ে দেখা যায়, জোয়ারের পানির ধাক্কায় বেড়িবাঁধ ভেঙে যাচ্ছে। এ সময় ওই এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।
 
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানে আলম বলেন, জোয়ারের পানি প্রবেশ করে ঘাটকূল ও এলাকায় ২২টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি পানি প্রবেশ করেছে সরেঙ্গা এলাকায়। 
 
এর বাইরে ফকিরহাট, ছিপাতলী ঘাট, গলাকাটা ঘাট ও ছত্তার মাঝিরঘাট এলাকা দিয়ে বেড়িবাঁধ টপকে পানি প্রবেশ করেছে।
 
পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী অনুপম দাশ বলেন, আমরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় আপাতত জরুরিভাবে সংস্কার করব।
 
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, আমরা ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় সহায়তা দেব।

এমএসএম / জামান

কাউনিয়ায় সিসিটিভির নজরদারিতে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হলো এইচএসসি ও সমমান পরীক্ষার প্রথমদিন

চাঁদপুরে সড়কে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অপসারণে ঠিকাদার

ভোলার লালমোহনে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, অস্ত্রসহ থানায় হাজির খুনি

লোহাগড়ায় দুই প্রতিষ্ঠানের নামে সরকারি চাল বরাদ্দ নিয়ে বিতর্ক, উঠছে বৈধতার প্রশ্ন

‎কুতুবদিয়ার দক্ষিণ ধুরুংয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নাচোলে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর উদ্বোধন

আদমদীঘিতে বিশেষ বরাদ্দের এমপির বিভিন্ন উপকরণ বিতরণ

শহীদ রাস্ট্রপতি জিয়াউর রহমান সব সময় দেশের প্রান্তিক মানুষের কথাই চিন্তা করতেন- প্রতিমন্ত্রী মীর হেলাল

নাচোলে ক্ষুদ্র নৃতাত্বিক গোষ্ঠির শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ

লুৎফুজ্জামান বাবরের আমন্ত্রণে মোহনগঞ্জে আসছেন দুই প্রতিমন্ত্রী

কুড়িগ্রামে প্রথমবারের মতো ‘ক্রিস্টাল মেথ আইস’ উদ্ধার, গ্রেফতার ১

ঘোড়াঘাটে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী কিশোরের মৃত্য

গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান, পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরীর