বড় খেলোয়াড়দের এমন হয়, কোহলির ব্যর্থতা নিয়ে ডু প্লেসি
বিরাট কোহলির ব্যর্থতা কাটছেই না। এক সময় সেঞ্চুরিকে যিনি মামুলি ব্যাপার বানিয়ে ফেলেছিলেন, তিনি সেঞ্চুরি পাচ্ছেন না দুই বছরের বেশি সময়। সেঞ্চুরি তো দূর, এখন রান করতেই যেন কষ্ট হচ্ছে ভারতীয় তারকার। আইপিএলের এবারের আসরেও রান খড়ায় ভুগছেন কোহলি।
এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১২৮ রান করেছেন তিনি। এর মধ্যে দুবার আউট হয়েছেন গোল্ডেন ডাক মেরে। আউটের ধরনেও থাকছে ফর্ম পড়ে যাওয়ার ছাপ। রাজস্থান রয়্যালসের বিপক্ষে তাকে ইনিংস উদ্বোধনে পাঠায় রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তাদের ওই পরিকল্পনাও সফল হয়নি।
এ নিয়ে ম্যাচশেষে বেঙ্গালুরু অধিনায়ক ফাফ ডু প্লেসি বলেছেন, ‘বড় খেলোয়াড়রা সবাই-ই এমন পর্যায়ের মধ্যে দিয়ে গিয়েছেন। আমরা চেয়েছিলাম তাকে সরাসরি মাঠে নামিয়ে দিতে, যেন সাইডলাইনে বসে ম্যাচ নিয়ে বেশি ভাবতে না পারে। এটা সবটাই আত্মবিশ্বাসের খেলা।’
দলের ভালো না করার পেছনে টপ-অর্ডারদের ব্যর্থতাকেই দায়ী করেছেন প্লেসি, ‘এই ম্যাচটাও কার্যত আগের ম্যাচের মতোই ছিল। শুরুর ওভারগুলোতেই যদি জোরে ধাক্কা লাগে, তবে বেশিদূর যাওয়া কঠিন। ক্যাচ মিসের মাশুল দিতে হয়েছে আমাদের।’
‘টপ অর্ডারের সমস্যা মেটাতেই হবে। প্রথম চারজন ব্যাটসম্যানের কোনও একজনকে ইনিংস টেনে নিয়ে যেতে হবে, যেটা করে দেখাতে আমরা ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছি। এই ম্যাচে আমরা ব্যাটিং অর্ডারে বদল করি। মনে হয়েছিল ওরা ইতিবাচক খেলার চেষ্টা করতে পারে।’
এমএসএম / এমএসএম
ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম
চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য
বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের
টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ
বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান
বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল
রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই
রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও
কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম
অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা
বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে
আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল