জীবননগর উপজেলা প্রশাসন কর্তৃক ঈদুল ফিতর পালনে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
চুয়াডাঙ্গার জীবননগরে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে জীবননগর উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ সাধারণ মানুষ যাতে আনন্দ ও ভাবগাম্ভীর্যের সাথে ঈদুল ফিতর উদযাপন করতে পারে সেদিকে লক্ষ্য রেখে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টার দিকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলামের নিজ কক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু , জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু প্রমুখ।
এ সময় জীবননগর উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম বলেন, আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও মানুষের সামাজিক নিরাপত্তা প্রদানে আমরা বদ্ধপরিকর। এছাড়াও আসন্ন ঈদকে সামনে রেখে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদারসহ সমাজের নৈরাজ্য প্রতিরোধে সর্বদা প্রস্তুত থাকবে। এছাড়াও তিনি ঈদগাহের নামাজে ইমামদের উস্কানিমূলক বক্তব্য পরিহার করার অনুরোধ জানিয়েছেন।
এমএসএম / জামান
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ
Link Copied