পটুয়াখালী পৌরসভার ২০৫ জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে ঈদ সম্মানী প্রদান
পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদের পৃষ্ঠপোষকতায় পৌরসভার আয়োজনে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে পৌরসভাধীন ১১৭টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছাস্বরূপ সম্মানী প্রদান করা হয়েছে।
আজ বুধবার (২৭ এপ্রিল) সকাল ১০টায় কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে মেয়র মহিউদ্দিন আহম্মেদের সভাপতিত্বে ও সাবেক কাউন্সিলর চেম্বারের সাবেক সিনিয়র সহ-সভাপতি খন্দকার ফরহাদ জামান বাদলের পরিচালনায় পৌরসভাধীন ১১৭টি জামে মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের মাঝে ঈদ শুভেচ্ছাস্বরূপ সম্মানী প্রদান করেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ।
এ সময় বক্তব্য রাখেন- জেলা ইমাম পরিষদের সভাপতি বড় জামে মসজিদের খতিব আলহাজ মাওলানা আবু সাঈদ, সাধারন সম্পাদক মুসলিমপাড়া জামে মসজিদের খতিব আলহাজ হাফেজ মাওলানা আব্দুল কাদের, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্যানেল মেয়র মো. দেলোয়ার হোসেন, প্যানেল মেয়র এসএম ফারুক মৃধা, কাউন্সিলর এসএম মতিন মাহমুদ জাহিদ সিকদার প্রমুখ।
মঞ্চে উপবিষ্ট ছিলেন- বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান হাফিজসহ অন্যান্য কর্মকর্তা ও কাউন্সিলারবৃন্দ।
এমএসএম / জামান
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়
রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স
পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন
তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান
Link Copied