ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

দলের পারফরম্যান্সে সন্তুষ্ট গার্দিওলা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ২:৪৭

রিয়াল মাদ্রিদের জালে ৪ গোল দিয়েছে ম্যানচেস্টার সিটি। তবুও যে পুরোপুরি স্বস্তিতে থাকার সুযোগ নেই। নিজেরাও যে হজম করেছে তিন গোল। ১১ মিনিটের মধ্যে দুই গোল দিয়েও তাই দ্বিতীয় লেগ নিয়ে চিন্তাটা সিটির জন্য বেশ। তার ওপর খেলাটা আবার হবে রিয়ালের ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে। 

অবশ্য দলের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। আগের লেগে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে বেশ কষ্ট করেই জিততে হয়েছে সিটিকে। তবে এবার তিনি আশায় আছেন বার্নাব্যুতে ভালো কিছু করার। অভিজ্ঞ কোচ নিজের দলের পারফরম্যান্সকেও প্রশ্নবিদ্ধ করেননি।

তিনি বলেছেন, ‘আমরা সুযোগ হারিয়েছি কিন্তু সেগুলো তৈরিও করেছি। আমরা সেখানে থেকেছি পুরোটা সময়। ফল, পারফরম্যান্স বা কোনো কিছু নিয়েই অভিযোগ নেই। পুরো বিশ্বের সামনে যেভাবে পারফর্ম করেছি, আমি গর্বিত। আমরা সাহসের সঙ্গে জয়ের জন্য সবকিছু করেছি, বলসহ আবার বল ছাড়াও।’

‘ফুটবল ফুটবলই, রেজাল্ট রেজাল্টের জায়গায় কিন্তু যেভাবে আমরা পারফর্ম করেছি সেটা আলাদা। কেউ বলতে পারবে না আমাদের পারফর্ম্যান্স ভালো ছিল না। আমরা জানি হয়তো আরেকটু ভালো করতে হবে ফাইনালে যেতে কিন্তু এই প্রতিযোগিতায় এটা দরকার। দিনশেষে আমরা যে সুযোগ গুলো তৈরি করেছি, হয়তো কাজে লাগাতে পারতাম।’ 

সান্তিয়াগো বার্নাব্যুতে নিজেদের ম্যাচ নিয়ে তিনি বলেছেন, ‘যখন আমি ফুটবলার ও ম্যানেজার হয়েছি, যখনই আপনি সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন, আপনার নিজের মতো থাকতে হবে না হলে জিততে পারবেন না। আপনাকে চ্যাম্পিয়ন্স লিগে এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হবে।’

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!