ধামইরহাটে পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা : সুষম খাদ্য ও পুষ্টি নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ
নওগাঁর ধামইরহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ও ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৩ থেকে ২৯ এপ্রিল পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে বুধবার (২৭ এপ্রিল) বেলা ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. স্বপন কুমার বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এমপি।
অনুষ্ঠানে ৪২তম বিসিএস থেকে যোগদান করা মেডিকেল অফিসারদের প্রধান অতিথি ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে পুষ্টি বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে ডা. নিয়াজ মোস্তাক চৌধুরী বিস্তারিত উপস্থাপন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান মো. আজাহার আলী, ইউএনও গনপতি রায়, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, আবাসিক মেডিকেল অফিসার ডা. জহুরুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার সোহেল রানা, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য পরিদর্শক আব্দুর রাজ্জাক, স্যানিটারি ইন্সপেক্টর আনিছুর রহমান, সিনিয়র সাংবাদিক এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন