বিশ্বসেরা গবেষকদের তালিকায় বাকৃবির ১৫৬ গবেষক
বিশ্বসেরা গবেষকদের তালিকায় এবার স্থান পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ১৫৬ জন শিক্ষক ও গবেষক। সম্প্রতি আন্তর্জাতিক খ্যাতনামা সংস্থা অ্যালপার ডজার (এডি) সায়েন্টিফিক ইনডেক্সের প্রকাশিত ২০২২ সালের বিশ্বসেরা গবেষকদের একটি তালিকায় বাকৃবির ১৫৬ জন গবেষকের নাম উঠে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)।
এ তালিকায় বিশ্বের ২১৬টি দেশের ১৫ হাজার ৪২৮টি বিশ্ববিদ্যালয়ের ৯ লক্ষ ৫ হাজার ৫৭৯ জন এবং দেশের ১৫৭টি বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ৭৭২ জন গবেষক স্থান পেয়েছেন। পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সেরা গবেষকদের প্রতি বছর সংস্থাটি এই র্যাংকিং প্রকাশ করে থাকে। গবেষকদের শেষ ৫ বছরের গবেষণা কাজের উপর ভিত্তি করে এ তালিকা প্রকাশ করা হয়।
সংস্থাটির র্যাংকিং তালিকায় বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সব ধরনের ক্যাটাগরিতে বাকৃবিতে ১ম এবং দেশে ১২তম স্থান অর্জন করেছেন।এছাড়াও তালিকায় বাকৃবির সেরা দশজনের বাকিরা হলেন, মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. জহিরউদ্দীন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুর রহমান সরকার, কৌলিতত্ব ও উদ্ভিদ প্রজনন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন, কৃষিতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. মশিউর রহমান, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মো. শাহজাহান, ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আশরাফুজ্জামান, ফিশারিজ বায়োলজি ও জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মোস্তফা আলী রেজা হোসেন এবং মাইক্রোবায়োলজি ও হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান।
শিক্ষকদের এ সাফল্যে বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান অভিনন্দন জানিয়ে বলেন, এ সাফল্য আমাদের বাকৃবি পরিবারের জন্য সত্যিই অনেক আনন্দের। এ সকল গবেষকদের গবেষণার কারণেই আমরা এবছর বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় স্থান লাভ করতে সক্ষম হয়েছি। এই অর্জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে গবেষণায় আরও অনুপ্রেরণা যোগাবে এবং বিশ্ববিদ্যালয়কে সমৃদ্ধির পথে এগিয়ে নেবে।
এমএসএম / জামান
জোবায়ের-শিহাবের নেতৃত্বে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম গবি শাখায় নতুন কমিটি
অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের
কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি
প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন
৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের
অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা
বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা
কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ
ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত