ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

দৌলতখানে হাজীপুর ফাযিল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে ঈদসামগ্রী ও পাঞ্জাবি বিতরণ


দৌলতখান প্রতিনিধি photo দৌলতখান প্রতিনিধি
প্রকাশিত: ২৭-৪-২০২২ দুপুর ৪:৫৪
ভোলা জেলার প্রাচীনতম (১৯১২) ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান হাজীপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার হিফযখানা, ফোরকানিয়া মক্তবের গরিব, অসহায় শিক্ষার্থী ও এলকার দুস্থ ১৫০টি পরিবারের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও হাজীপুর মাদ্রাসার প্রতিষ্ঠাতা মরহুম মাওলানা আব্দুর রহীম বড় হুজুর (রহ.)-এর সন্তানদের পক্ষ থেকে  হিফয বিভাগের ২৫ ছাত্রকে পায়জামা, পাঞ্জাবি ঈদ উপহার হিসেবে দেয়া হয়। 
 
বুধবার (২৭ এপ্রিল) দুপুর ২টায় সহকারী অধ্যাপক মাওলানা ওলিউল্লাহ কবিরের সঞ্চালনায় অধ্যক্ষ মাওলানা মোহসেনের সভাপতিত্বে কানাডা প্রবাসী প্রকৌশলী তরিকুল আলমের নিজস্ব অর্থায়নে এ উপহারসামগ্রী বিতরণ করা হয়।
 
হাজীপুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহসেন জানান, ঈদুল ফিতরকে সামনে রেখে হিফয বিভাগ ও মক্তবের গরিব, অসহায় এবং দুস্থ মানুষের কথা চিন্তা করে আমাদের এ আয়োজন। এছাড়াও হিফয বিভাগের ২৫ ছাত্রকে পাঞ্জাবি দেয়া হয়। 
 
এ সময় উপস্থিত ছিলেন- দৌলতখান পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র আবুল ফারাহ মিয়া, হেফয বিভাগের শিক্ষক হাফেজ আরিফুল ইসলাম, ফোরকানিয়া মক্তবের শিক্ষক মাওলানা সালাহ উদ্দিন, ছাকিনা আদর্শ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সাংবাদিক মো. মিরাজ হোসাইন প্রমুখ।

এমএসএম / জামান

মধুখালীতে দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা,প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা

মান্দায় বনাঢ়্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাকেরগঞ্জে জিনের বাদশার ১ লাখ ৮৬ হাজার টাকা প্রতারণা, গ্রেপ্তার-৩

ক্ষেতলালে মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্রের মৃত্যু

রাণীনগরে মাঠে সবুজ সমুদ্র ধানের শিষে দুলছে কৃষকের সোনালী স্বপ্ন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ

মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ

বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি

সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা