ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

দাগনভূঞা ও সোনাগাজীর গ্রামপুলিশদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ


জুলফিকার, দাগনভূঞা photo জুলফিকার, দাগনভূঞা
প্রকাশিত: ২৭-৪-২০২২ বিকাল ৫:১৯

দাগনভূঞা থানা প্রাঙ্গণে দাগনভূঞা ও সোনাগাজী থানার গ্রামপুলিশদের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) এ ঈদ উপহারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- ফেনী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ বদরুল আলম মোল্লা, সহকারী পুলিশ সুপার (দাগনভূঞা ও সোনাগাজী সার্কেল) মো. মাশকুর রহমান পিপিএম এবং জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

আরো উপস্থিত ছিলেন- দাগনভূঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন, পৌরসভার মেয়র ওমর ফারুক খানসহ কর্মরকত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ হাসান ইমামের সার্বিক তত্ত্বাবধানে দাগনভূঁঞা উপজেলার ৭০ জন ও সোনাগাজী উপজেলার ৮৫ জন গ্রামপুলিশের মাঝে ঈদ উপহারসামগ্রী বিতরণ শেষে দাগনভূঞা থানার নবনির্মিত পুকুরঘাট উদ্বোধন, পুকুরে মাছের পোনা অবমুক্তকরণসহ থানা প্রাঙ্গণে বৃক্ষরোপণ শেষে সকলের সাথে মতবিনিময় করেন পুলিশ সুপার।

এমএসএম / জামান

শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী

বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার

তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার

কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান

জয়পুরহাটে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে জেলা বিএনপির মতবিনিময়

রাজারহাটে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পিরোজপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে নিয়োগ কর্মী ৪৯২ জন, সুপারভাইজার ৪৯ জন

তেঁতুলিয়ায় ‘বাংলা টি’ ও ‘বিসমিল্লাহ টি’ কারখানা পরিদর্শন করলেন বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান