গলাচিপায় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের আয়োজনে গ্রাহক সমাবেশ ও ইফতার অনুষ্ঠিত
পটুয়াখালী শাখার অধীন গলাচিপা উপ-শাখার আয়োজনে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লিমিটেডে গ্রাহক সমাবেশ ও ইফতার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ এপ্রিল) মো. বসির উদ্দিনের সঞ্চালনায় এপিও অ্যান্ড উপ-শাখার ইনচার্জ মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নেয়ামত উল্লাহ, এসিস্ট্যান্ট ভাইস চেয়ারম্যান এন্ড ম্যানেজার পটুয়াখালী শাখা, মুজাহিদুল ইসলাম, এসিস্ট্যান্ট প্রফেসর গলাচিপা মহিলা কলেজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ লিকন তালুকদার, আবদুস ছত্তার হাওলাদার, চর বিশ্বাস ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, উপ-সহকারী, প্রাণী সম্পদ কর্মকর্তা আল-আমিন, বিজয় টেলিভিশনে গলাচিপা-পটুয়াখালী প্রতিনিধি মোঃ আহসান। এছাড়া আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.-এর সম্মানীত গ্রাহকবৃন্দ উপস্থিত ছিলেন।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক লি.-এর গ্রাহক সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী ব্যাংকিং একটি কল্যাণমুখী ব্যাংকিং ব্যবস্থা। সুদবিহীন ব্যাংকিং কার্যক্রম করে থাকে ইসলামী ব্যাংকগুলো। ইসলামী ব্যাংকগুলো ব্যবসা হতে লাভ নিয়ে থাকে।
এমএসএম / জামান
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের
সাভারের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া
Link Copied