ঢাকা বৃহষ্পতিবার, ২০ আগস্ট, ২০২৬

গাজীপুরে মসজিদ ও মাদ্রাসাসহ ৬১ প্রতিষ্ঠানে ৩৩ লাখ টাকার চেক বিতরণ


আবিদ হোসেন বুলবুল, গাজীপুর photo আবিদ হোসেন বুলবুল, গাজীপুর
প্রকাশিত: ২৭-৪-২০২২ বিকাল ৫:৫৭
সংরক্ষতি মহিলা আসন-২৩-এর সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য শামসুন নাহার ভূঁইয়া গাজীপুরে টিআর কর্মসূচির আওতায় মসজিদ-মাদ্রাসাসহ ৬১টি প্রতিষ্ঠানে ৩৩ লাখ ৩৬ হাজার চেক বিতরণ করেছেন। বুধবার (২৭ এপ্রিল) সকালে গাজীপুর জেলা প্রশাসকের মিলনায়তন ভাওয়াল সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে ওই চেক বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান। এ সময় অন্যদের মধ্যে গাজীপুর জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা নাজনীন শামীমা, জেলা সমাজসেবা কর্মকর্তা এস এম আনোয়ারুল করিম, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. আতাউল্লাহ মণ্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
 
অনুষ্ঠানের শেষাংশে সংসদ সদস্য শামসুন নাহার ভূঁইয়া সামাজ সেবা অধিদপ্তরের সহায়তায় জেলায় কিডনি, লিভার সরোসিস ও ক্যান্সারসহ ৬টি বিভিন্ন দুরারোগ্য ১২৬ জন রোগীর চিকিৎসার জন্য ৬৩ লাখ টাকার চেক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
 
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি শামসুন নাহার ভূইয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন অত্যন্ত মানবিক নেত্রী। তিনি বঙ্গবন্ধুর অসামপ্ত কাজগুলো দক্ষতার সঙ্গে করে যাচ্ছেন। তিনি অসহায় ও দরিদ্রদের মাঝে জমি-বসতঘর প্রদান, অসুস্থদের চিকিৎসা সেবাসহ নানা জনহিতকর কাজ করে যাচ্ছেন। আমরা এসব কাজকে সহযোগিতা করছি মাত্র।

এমএসএম / জামান

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা

তিন বন্ধুর হাত ধরে স্বপ্নের দিগন্তে ‘অ্যাবসাইন ফ্যাশন’