রাজধানীর আদাবরে নাইটগার্ড কে মেরে আহত
রাজধানীর আদাবরে এক নাইটগার্ঢ কে বেধরক মারপিট করে আহত করা হয়। ঘটনাটি ঘটেছে আদাবর ১০ নং রোডে। আদাবর রোডের বাসিন্দা মোহাম্মদ মাসুম (৪০) কে পিটিয়ে আহত করে মোঃ মোকসেদ এবং তার ছেলে মামুন। বুধবার ২৭ এপ্রিল সন্ধ্যা আটটার সময় ঘটনাটি ঘটেছে। পরবর্তীতে স্থানীয় এবং বদাবর থানা-পুলিশ,মাসুম কে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করেন। এবিষয়,মামলার প্রস্তুতি চলছে।
আহতের স্ত্রী ইয়াসিন বেগম,অভিযোগ করে বলেন আমার স্বামীর কাছে কিছু টাকা পয়সা পাওনা ছিলো মোকছেদের,সেই টাকা দিতে দেরি হওয়ায় এভাবে তাকে মেড়ে আহত করে ফেলে যায়। ঘটনা স্থান পরিদর্শন করেছে আদাবর থানার এসআই বাসার তিনি সকালের সময়কে বলেন ঘটনাটি পর্যপেক্ষণ করেছি দোষীদের বিষয় ব্যবস্থা নিবো। সিকিউরিটি ইনচার্জ জলিল বলেন আমার গার্ড কে এভাবে মারপিট করা ঠিক হয়নি তিনি কোনো অন্যায় করলে আমাকে জানাতে পারতো। তিনি বলেন, মোকসেদ এবং তার ছেলে সন্ত্রাসী কায়দায় একজন গার্ড কে এভাবে মারতে পারেনা আমি এর আইনগত ভাবে বিচার দাবি করি।
সরেজমিনে গেলে মোকসেদের বিষয় স্থানীয়রা বলেন মোকসেদের স্কুল ভ্যান গাড়ির এবং মুদি দোকানের ব্যবসা আছে, তিনি মাঝে মধ্যেই তার স্কুল ভ্যান ড্রাইভারদের মারধর করেন। যেটা মানবাধিকার লঙ্ঘন। তাই এলাকাবাসীর দাবি মোকসেদ এবং তার ছেলে মামুন কে আইনের আওতায় এনে সুষ্ঠ বিচার করা হোক।
মোকসেদের কাছে জানতে চাইলে তিনি মারধরের কথা শিকার করে বলেন,আমি তার কাজে ৮ হাজার টাকা পাবো তিনি আমাকে প্রতিনিয়ত দিবো দিচ্ছি করে ঘুরাচ্ছে। এবং অকাথ্যা ভাষায় গালাগালি করে। এর প্রতিবাদ করতে গেলে মারামারি হয়।
এমএসএম / এমএসএম
শারীরিক ও মানসিকভাবে গুরতর অসুস্থ ব্যক্তিকে চাপে ফেলে সম্পদ-সম্পত্তি দখলের মহোৎসব
ফ্রেইট ফরওয়ার্ডিংয়ে বিদেশি মালিকানা, কর্মবিরতির হুঁশিয়ারি
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে দুদকের এনফোর্সমেন্ট অভিযান
বিএমএসআরআই দখলের প্রতিবাদ ও হাইকোর্টের আদেশ বাস্তবায়নের দাবি
ডিএনসিসিতে বর্জ্য পরিবহনে যুক্ত হলো ৫ নতুন ট্রাক
মুগদায় মাদকবিরোধী সমাবেশ ও দোয়া মাহফিল: দুই মাদক কারবারিকে এলাকা ছাড়া করল জনতা
হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর ধারাবাহিক হামলার প্রতিবাদে ড্যাবের নিন্দা ও আইন প্রণয়নের দাবি
দক্ষিণ ঢাকায় চাঁদাবাজি রোধে ইতিবাচক পরিবর্তনের দাবি ফুটপাত ব্যবসায়ীদে
লাইসেন্সে অনিয়মের অভিযোগ, ২৪ ঘণ্টায় বদলি বাতিল
মাদক প্রতিরোধের আহ্বানে বৃহত্তর উত্তরা উলামা পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
বাংলাদেশ বেতারের সামনে ককটেল বিস্ফোরণ
তেজগাঁও থানা ছাত্রদলের উদ্যোগে ফার্মগেইট এলাকায় বিক্ষোভ মিছিল হয়
উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির প্লট রাজউক কর্তৃক অন্যকে বরাদ্দ দেয়ার উদ্যোগের প্রতিবাদে সেক্টরবাসীর মানববন্ধন
Link Copied