যুক্তরাজ্যের ২৮৭ এমপির বিরুদ্ধে রাশিয়ার নিষেধাজ্ঞা
যুক্তরাজ্যের ২৮৭ জন এমপির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে রাশিয়া। ‘রুশোফোবিক হিস্টেরিয়া’ ছড়ানোতে ইন্ধন দেওয়ার অভিযোগে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এ নিষেধাজ্ঞার ফলে কনজারভেটিভ দলের ২১৩ জন এবং লেবার পার্টির ৭৪ জন রাজনীতিবিদ রাশিয়ায় প্রবেশ করতে পারবেন না। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যুক্তরাজ্যের পার্লামেন্টের ২৮৭ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মন্ত্রণালয় আরও জানায়, পাল্টা ‘প্রতিশোধমূলক আরও ব্যবস্থা’ নেওয়া হতে পারে।
এর আগে গত মার্চে যুক্তরাজ্য রাশিয়ার পার্লামেন্টের ৩৮৬ সদস্যের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। নিষেধাজ্ঞার তালিকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক ক্রিস ব্রিয়ান্টকে অন্তর্ভুক্ত করা হয়নি।
এ বিষয়ে ক্রিস ব্রিয়ান্ট জানান, তালিকায় তার নাম না থাকায় তিনি ‘হতাশ’। তিনি বলেন, রাশিয়ানদের অবশ্যই মানতে হবে তাদের প্রেসিডেন্ট একজন ‘বর্বর ভিলেন’।
প্রসঙ্গত, ইউক্রেনে সামরিক অভিযান পরিচালনার শুরুর পর থেকে রাশিয়ার বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। একই সঙ্গে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দিয়ে আসছে যুক্তরাজ্য।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির