শেকৃবির ‘আলোকিত মানুষ’-এর ঈদসামগ্রী বিতরণ
ঈদ আনন্দ ছড়িয়ে দিতে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার এবং সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আলোকিত মানুষ’। বুধবার (২৭ এপ্রিল) দুপুরে শেকৃবি পতাকা স্ট্যান্ডে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ড. লাম-ইয়া আসাদ, প্রক্টর ড. হারুন-উর-রশিদ, উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মো. জসীমউদ্দিন, আলোকিত মানুষ সংগঠনের চিফ মডারেটর প্রফেসর ড. কে বি এম সাইফুল ইসলাম, মডারেটর সহকারী অধ্যাপক রুহুল আমিন, আলোকিত মানুষ সংগঠনের সভাপতি মো. সোহাগ মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম (ডালিম)- সহ সংগঠনের সংগঠনের উপদেষ্টা কমিটির সদস্য এবং সম্মানিত সদস্যবৃন্দ।
এ বছর ৭০টি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়। ঈদসামগ্রী হিসেবে ছিল- ১ কেজি পোলাউয়ের চাল, ১ কেজি চিনি, ২ মিনি প্যাক দুধ এবং ১ প্যাকেট সেমাই। এ সময় প্রায় অর্ধশত সুবিধাবঞ্চিত শিশুর মাঝে নতুন কাপড় বিতরণ করে সংগঠনটি।
শেকৃবির 'আলোকিত মানুষ'-এর সভাপতি মোহাম্মদ সোহাগ বলেন, ‘মানবতার সেবায় আর্তের পাশে' স্লোগানকে সামনে রেখে মানবসেবা করাই আমাদের মূল লক্ষ্য। ঈদ মানেই আনন্দ কিন্তু আমাদের আশপাশে এমন কিছু মানুষ আছে যারা এই ঈদে আনন্দ করতে পারে না। তাদের একটু আনন্দ দিতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আশা রাখি ভবিষ্যতেও আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে।
এমএসএম / জামান
বাকৃবিতে শিক্ষকদের নতুন সংগঠন ‘সাদা দল’, নেতৃত্বে অধ্যাপক ড ওবায়েদুল- অধ্যাপক ড দেলোয়ার
বাঙলা কলেজ সাংবাদিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাবিপ্রবি ছাত্রদলের ফের স্মারকলিপি, চার দফা দাবিতে দ্রুত বাস্তবায়নের আহ্বান
মাদকের স্বর্গরাজ্য ডিআইইউ'র হল, শিক্ষকের জড়িত থাকার অভিযোগ
শেকৃবিতে ৯৮ জন শিক্ষার্থীদের সার্জিক্যাল ও অবস্টেট্রিক্যাল বক্স বিতরণ
বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার
প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত
ডিআইইউ রংপুর বিভাগীয় ছাত্র সংগঠনের 'চড়ুই ভাতি' অনুষ্ঠিত
ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত ১, ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার
ফিটনেসের মেয়াদ শেষ, তবু চলছে কুবির ২৩ গাড়ি
মাদক ও নৈতিকতাহীনতা থেকে শিক্ষাব্যবস্থাকে ফিরিয়ে আনতে হবে
নিরাপদ বালাইনাশক ব্যবহারে বাকৃবির মাঠ কার্যক্রমে ৬৪০ কৃষক
বাকৃবি লিও ক্লাবের সভাপতি আসিফ, সম্পাদক জুনায়েদ
Link Copied