ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, আক্ষেপে পুড়েও রেকর্ড গড়লেন বিজয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ১:৪

প্রাইম ব্যাংকের ব্যাটিং অর্ডারের স্তম্ভ বনে গেছেন এনামুল হক বিজয়। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের চলতি মৌসুমের প্রতি ম্যাচেই নিজ ব্যাটে ছোটাচ্ছেন রানের ফোয়ারা। আজ বুধবার বিকেএসপিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে খেলতে নেমে ৪ রানের আক্ষেপে পুড়ে ৯৬ রানে আউট হয়েছেন এই ওপেনার। তবে তাতেই গড়েছেন আরো এক রেকর্ড। সঙ্গে প্রাইম ব্যাংকের আরেক ওপেনার তামিম ইকবালও বেশ ছন্দে আছেন। গত ম্যাচের পর আজও সেঞ্চুরি করেছেন।

জাতীয় দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে থাকায় ডিপিএলের লিগ পর্বের ম্যাচগুলো খেলতে পারেননি তামিম। সুপার লিগে দলের দ্বিতীয় ম্যাচ থেকে মাঠে নামেন এই বাঁহাতি ওপেনার। তবে নিজের প্রথম ম্যাচে থামেন মাত্র ৮ রান করে। এরপর ব্যাট হাতে রাজত্ব তামিমের। শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরির পথে ছুঁটে আউট হন ৯০ রান করে। পরের ম্যাচে তুলে নেন শতক। অপরাজিত থাকেন ১০৯ রানে। আজ গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচে টানা দ্বিতীয় শতক পেয়েছেন তামিম।

বিকেএসপির তিন নম্বর মাঠে তখন ৩০তম ওভারের খেলা চলছিল। প্রতিপক্ষ দলের বোলার আরাফাত সানির বলে প্রান্ত বদলে তামিম পেয়ে যান শতক। লিস্ট ‘এ’ ক্যারিয়ারের এটি বাঁহাতি ওপেনাতের ২১তম শতকটি এসেছে ১২২ বলে ৯টি চার ও ৩টি ছক্কায়। পরে অবশ্য তামিমের ইনিংস থামে ১৩৭ রানে। ১৩২ বলে ১৩টি চার ও ৬টি ছয় আসে তামিমের ব্যাট থেকে।

এদিকে ব্যাট হাতে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদা পাওয়ার পর সাইফ হাসানের ৮১৪ রানের রেকর্ড ছাড়িয়ে সর্বোচ্চ রানের মালিক বনে গেছেন আগেই। এরপর এক মৌসুমে ছুঁয়েছেন ১ হাজার রানের গণ্ডি, যা বাংলাদেশ তো বটেই, বিশ্বের কোনো ব্যাটসম্যানের এক মৌসুমে চার অঙ্কের রান ছোঁয়ার রেকর্ড নেই।

সেই বিজয় আজ আক্ষেপ পুড়ে ফিরেছেন ৯৬ রানে। তবুও রেকর্ড বইতে নাম তুলেছেন তিনি। ডিপিএলের এক আসরে সবচেয়ে বেশি অর্থাৎ ৯টি হাফ-সেঞ্চুরির রেকর্ড এখন বিজয়ের। এর আগে ৮টা করে ছিল নাঈম ইসলাম (২০১৪-১৫) আর রকিবুল হাসানের (১৮-১৯ মৌসুমে)।

এমএসএম / এমএসএম

ফর্ম পুনরুদ্ধারে নতুন মিশনে বাবর আজম

চ্যাম্পিয়নস লিগে বার্সার শিরোপা সম্ভাবনা নিয়ে রদ্রির বাস্তববাদী মন্তব্য

বিশ্বকাপ পর্যন্ত কোচের দায়িত্বে তালহা জুবায়ের

টেস্ট ক্রিকেটের জন্য পুরোপুরি প্রস্তুত হৃদয়, জানালেন কোচ

বিপিএলে ফিক্সিংয়ের ৯০০ পৃষ্ঠার প্রতিবেদনে কোনো ক্রিকেটারকে বাদ দিতে বলেননি তদন্ত কমিটির প্রধান

বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলতে চায় নেপাল

রাজা–আব্বাসদের ধাক্কা সামলে জিতল শেষ পর্যন্ত ইংল্যান্ডই

রিবাকিনার হাতে ইউএস ওপেনের ট্রফি, সঙ্গে র্যাঙ্কিং রাজত্বও

কমলো ইউএস ওপেন পুরুষ ফাইনালের টিকিটের দাম

অস্ট্রেলিয়া সিরিজের আগে দক্ষিণ আফ্রিকায় চোটের নতুন ধাক্কা

বিধ্বস্ত টেনিস তারকার অ্যাপার্টমেন্ট, অক্ষত শুধু ফ্রেঞ্চ ওপেনের তোয়ালে

আগামী বিপিএলের সম্ভাব্য সময় জানা গেল

গ্যালারিতে ‘আগুন নিয়ে খেললেই’ পরিত্যক্ত ফুটবল ম্যাচ!