ব্যাংকে টাকা তোলার হিড়িক
আগামী সপ্তাহে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। ঈদের আগে আজই শেষ কর্মদিবস। এরপর টানা ৬ দিনের ছুটি। তাই ঈদের আগে প্রয়োজনীয় টাকা উঠিয়ে রাখছেন গ্রাহকরা। ফলে ব্যাংকগুলোতে টাকা তোলার হিড়িক পড়েছে। উত্তোলনের চাপে গ্রাহকদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংকের কর্মকর্তারা। আজ বৃহস্পতিবার (২৮ এপ্রিল) রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিল, দিলকুশা, দৈনিক বাংলা ও পল্টনসহ বিভিন্ন এলাকার ব্যাংকের শাখাগুলোয় এমন চিত্র দেখা গেছে।
আজ সকাল থেকেই ব্যাংকগুলোর ক্যাশ ও জমা কাউন্টারের সামনে লম্বা লাইন। পাশাপাশি বিভিন্ন চালানপত্র, ডিপোজিট, সঞ্চয়পত্রসহ বিভিন্ন সেবার বিল জমা দেয়ার লাইনও লক্ষ্য করা গেছে। এদিকে, অতিরিক্ত গ্রাহকের উপস্থিতির কারণে ব্যাংকের ক্যাশ কাউন্টারের কর্মকর্তাদের বেশ চাপ সামলাতে হচ্ছে।
বেসরকারি এক্সিম ব্যাংকের মতিঝিল শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ আজহার উদ্দিন জানান, আজ সকাল থেকেই গ্রাহকের অনেক চাপ। মানুষ বাড়ি যাবেন, তাই আগে থেকেই টাকা তুলে রাখছেন। গ্রাহকদের ছোট ছোট অংকের উত্তোলন বেশি।
তিনি আরো জানান, পোশাক কারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠানের সুবিধার্থে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমাদের এই শাখা আগামী শুক্র এবং শনিবার বন্ধের দিন লেনদেন হবে। দুদিন প্রাতিষ্ঠানিক লেনদেনগুলো বেশি হবে বলে মনে করছেন তিনি।
মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসের জেনারেল ম্যানেজার মো. রেজাউল কারিম জানান, ঈদের আগে আজ শেষ দিন তাই চাপ আছে। সকাল থেকে গ্রাহকের অনেক ভিড়। জমার চেয়ে উত্তোলনের পরিমাণ বেশি। শুধু আজ শেষ দিন নয়, গত এক সপ্তাহ ধরেই গ্রাহকের চাপ বেশি। বাড়তি চাপ সামলাতে কর্মীরা হিমশিম খাচ্ছেন।
তিনি জানান, শেষ কর্মদিবসে নগদ টাকার সঙ্গে নতুন টাকা বিনিময়ের একটা চাপ রয়েছে। আমরা গ্রাহকের চাহিদামতো নগদ টাকা দিচ্ছি। এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি। আর ঈদের আগে টাকা উত্তোলন বাড়লেও আমাদের নগদ টাকার সংকট নেই। তাই কলমানি সুদহার (আন্তঃব্যাংক মুদ্রাবাজারে স্বল্প সময়ে ধার করা অর্থের সুদের সর্বোচ্চ হার) সাড়ে ৪ শতাংশ অর্থাৎ স্বাভাবিক রয়েছে বলেও তিনি জানান।
চাঁদ দেখাসাপেক্ষে আগামী ২ বা ৩ মে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজান মাস ২৯ দিনে শেষ হলে ঈদ হবে ২ মে আর ৩০ দিন পূর্ণ হলে ঈদ হবে ৩ মে।
ঈদের ছুটি ২, ৩ ও ৪ মে। তার আগে ১ মে রোববার মে দিবসের ছুটি। তার আগের দুদিন শুক্র-শনিবার। সুতরাং ঈদের ছুটি শুরু হবে ২৯ এপ্রিল শুক্রবার থেকে। শুক্রবার থেকে বুধবার পর্যন্ত মোট ৬ দিন ছুটি। পরদিন অর্থাৎ বৃহস্পতিবার (৫ মে) কেউ যদি ছুটি নেন তাহলে পরের শুক্র-শনিবারসহ মোট ৯ দিন ছুটি কাটাতে পারবেন তিনি। ফলে অনেক চাকরিজীবী ৫ মে ছুটি নিয়ে টানা ৯ দিন ছুটিতে যাচ্ছেন। ঢাকায় থাকা বেশিরভাগ মানুষ বাবা-মা ও প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে গ্রামে যাবেন। তাই লম্বা ছুটিতে প্রয়োজনীয় টাকা তুলে রাখছেন তারা।
জামান / জামান
দামি সবজি শিম, সবচেয়ে কমদামি পেঁপে, মাছ ও মাংসের দাম অপরিবর্তিত
সিটি ব্যাংক পারপেচুয়াল বন্ডের অর্ধবার্ষিকের কুপন রেট ঘোষণা
৫০০ কোটি টাকার বন্ড ছাড়বে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক
উৎপাদনে ফিরেছে আরএকে সিরামিকসের লাইন-৩
বাজারে সরবরাহ থাকলেও নাগালের বাইরে ইলিশ
পুঁজিবাজারে আতঙ্ক সৃষ্টি করে বিনিয়োগকারীদের শেয়ার হাতিয়ে নেওয়ার অভিযোগ
প্রয়াত উদ্যোক্তা বাবার পৌনে ৩১ লাখ শেয়ার পাচ্ছেন ছেলে-মেয়ে
নতুন আমদানি নীতি চালু করলো সরকার
রিমার্কের পণ্য কিনে লাখ টাকা জয় মুন্সিগঞ্জের রাজনের
১ সেপ্টেম্বর থেকে প্রয়োজন অনুযায়ী টাকা তুলতে পারবেন গ্রাহকরা
সিটি ব্যাংকের পরিচালক বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার
সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা