ধামইরহাটে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে ৭ লক্ষাধিক টাকার শিক্ষাবৃত্তি ও ৩০টি বাই সাইকেল বিতরণ
নওগাঁর ধামইরহাটে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২১-২২ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির আওতায় ধামইরহাট উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে ২৮ এপ্রিল বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও গনপতি রায়ের সভাপতিত্বে ১০০ জন প্রাথমিক শিক্ষার্থীর প্রত্যেককে ২৪শত টাকা, ৫০ জন মাধ্যমিক শিক্ষার্থীদের প্রত্যেককে ৬ হাজার টাকা ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ২৫ জন শিক্ষার্থীদের ৯ হাজার ৬শত করে মোট ৭ লাখ ৮০ হাজার টাকার শিক্ষাবৃত্তি প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের সভাপতি মো. শহীদুজ্জামান সরকার এম.পি। এ সময় মাধ্যমিক স্তুরের নারী ৩০ জন শিক্ষার্থীদের বাইসাইকেলও বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, সহকারী কমিশনার (ভূমি) সিব্বির আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক অধ্যাপক মো. শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, সমাজসেবা অফিসার সোহেল রানা, সঞ্চালক একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার, উপজেলা পারগানা সেবান্তিয়ান হেমরম, সম্পাদক খুরশিদ পাহান, উপদেস্টা নরেন হাসদা, জিল্লু মার্ডি, আদিবাসী সমিতির সভাপতি ইশ্বর মার্ডি, সম্পাদক বিশ্বনাথ টুডু, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু মুছা স্বপন প্রমুখ উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
তাহিরপুর সীমান্তে ভারত থেকে চোরাইভাবে কয়লা আনতে গিয়ে মাটি ধসে ১ যুবকের মৃত্যু।
ডিবি পুলিশের হাতে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক গ্রেফতার
চাঁপাইনবাবগঞ্জ জেলা রেজিস্ট্রারসহ ৫ জনের বিরুদ্ধে দুর্নীতির মামলা
আদমদীঘিতে জামায়াতে ইসলামীর অর্ধ শতাধিক হুইল চেয়ার বিতরণ
পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান
শ্যামনগরে দুর্যোগ বিষয়ক স্থায়ী আদেশাবলী বিষয়ে কর্মশালা
ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে অনিয়ম-দুর্নীতির পাহাড়: তত্ত্বাবধায়কের অপসারণ দাবি
জনসেবার ধারাবাহিকতায় আবারও ভোটের মাঠে শাহীন হাওলাদার
নেত্রকোণার কেন্দুয়ায় বসতঘরের মাটির নিচে থেকে ১৯০ পিস ইয়াবা উদ্ধার-মাদক ব্যবসায়ী আটক
অপপ্রচারের অভিযোগ তুলে চিতলমারীতে হাবিবা ক্লিনিক পরিচালকের সংবাদ সম্মেলন
রাজস্থলীতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বর্ণাঢ্য আয়োজনে মধুখালীতে মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন