ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬

রাণীশংকৈলে পুকুরে ডুবে যুবতীর মৃত্যু


মাসুদ রানা লেমন, রাণীশংকৈল photo মাসুদ রানা লেমন, রাণীশংকৈল
প্রকাশিত: ২৮-৪-২০২২ দুপুর ৪:৫৫
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নের ভেদাইল গ্রামের একটি পুকুর থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) লিজি আকতার (২৫) নামে এক বিবাহিত যুবতীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। রাণীশংকৈল ফায়ার স্টেশন অফিসার নাছিম ইকবালের নেতৃত্বে ফায়ার ফাইটার কলিকান্ত রায় ও মামুন মিয়া মৃতদেহটি উদ্ধার করেন।
 
জানা গেছে, ঘটনার দিন বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে লিজি আকতার তাদের গ্রামের একটি পুকুরে গাছের পাতা কুড়াতে যায়। মৃগীরোগী লিজি একসময় পুকুরে পড়ে ডুবে যায়। খবর পেয়ে রাণীশংকৈল ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দ্রুত ওই পুকুর থেকে  লিজির লাশ উদ্ধার করেন। 
 
এ বিষয়ে রাণীশংকৈল থানার এসআই প্রদীপ কুমার রায় বলেন, আমরা আজই ঘটনাস্থল পরিদর্শন করেছি। মৃত যুবতী মৃগীরোগী ছিল বলে জানা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

এমএসএম / জামান

চিকিৎসার জন্য গুয়াংঝুতে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন চীন বিএনপির নেতারা

দুর্গাপূজায় নৌপথে নিরাপত্তায় ১৬ নির্দেশনা

চকবাজারে আগুনে সর্বস্ব হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা

নিউইয়র্ক বিমানবন্দরে প্রবাসীদের তোপের মুখে ড. ইউনূস

অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশের পদক্ষেপ ইইউকে জানা‌লেন প্রতিমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

চকবাজারে মনজুর খান প্লাজায় আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

ফুলের শুভেচ্ছায় দায়িত্ব গ্রহণ করলেন নতুন আইজি প্রিজন

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ‎নতুন মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ

সারা দেশে দুই দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা

অবৈধ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে কাজ করবে বাংলাদেশ-ইইউ

‘ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা আমার দায়িত্ব’

যে ষড়যন্ত্রের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সাবেক দুই সেনা কর্মকর্তাকে