শাহজাদপুরে ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ঈদ উপহার বিতরণ
হাউজ অব মান্নান চেরিটেবল ট্রাস্টের পক্ষ থেকে বৃহস্পতিবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬০টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। রংধনু মডেল স্কুলের সেমিনার কক্ষে আয়োজিত এ ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা। বিশেষ অতিথি ছিলেন, শাহজাদপুর পৌর মেয়র মনির আক্তার খান তরু লোদী, কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আসাদুল্লাহ তুষার। বিশিষ্ট সমাজসেবক ও হাউজ অব মান্নান চেরিটেবল ট্রাস্টের অন্যতম সদস্য শাহবাজ খান সানির সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহজাদপুর পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর আল মাহমুদ প্রামানিক, রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহীন প্রমুখ। ঈদ উপহার সামগ্রাীর মধ্যে রয়েছে, পাঞ্জাবি, শাড়ি, লুঙ্গী, পোলাওয়ের চাল, চিনি, দুধ, সেমাই, সাবান, শ্যাম্পু, গরম মসলা ও সোয়াবিন তেল।
এমএসএম / এমএসএম
ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী
ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের
টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন
আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই
নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন
পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১
টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য
কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর
কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১
বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা
নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন