ফুলতলা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী আহত
মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী আহত হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ভোরে এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় গনমাধ্যম সহ স্থানীয়রা নিশ্চিত করেছেন। আহত ব্যক্তি উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের আলীর ছেলে সেফুল মিয়া (৪০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সমসের আলীর ছেলে সেফুল মিয়াসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতে গরু আনতে ভারতীয় সীমান্তের কাঁটাতারের কাছাকাছি যায়। গরু আনতে কাঁটা তারের বেড়া কাটার সময় ভোর রাতে তাদের উপর ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ গুলি চালায়। এসময় বিএসএফের গুলিতে সেফুল মিয়া আহত হন। সেফুল মিয়ার সঙ্গীরা তাকে সীমান্তে ফেলে রেখে বাংলাদেশে পালিয়ে আসে। সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেফুল মিয়াকে আটক করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে আটক করে ধর্মনগর থানা পুলিশের কাছে বিএসএফ হস্তান্তর করে। বর্তমানে সেফুল মিয়া পুলিশি হেফাজতে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা নিচ্ছে বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
ফুলতলা ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইমতিয়াজ গফুর মারুফ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফ ইতিপূর্বে বেশ কয়েকবার বিজিবির মাধ্যমে সতর্ক করেছিল। পরে বাধ্য হয়ে গুলি করেছে। রাতে তাকে মৃত ভেবে ফেলে যায়, সকালে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় পুলিশের নিকট হস্তান্তর করে।এ ব্যাপারে ফুলতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান মাসুক আহমদ বলেন, ফুলতলা ইউনিয়নের মধ্য বটুলী গ্রামের সেফুল মিয়া সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে আহত হওয়ার খবর পেয়েছি।ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এর গুলিতে উপজেলার ফুলতলা ইউনিয়নের বটুলী গ্রামের এক জন আহত হওয়ার খবর জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সঞ্জয় চক্রবর্তী নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে জানতে জুড়ী ফুলতলা বিজিবি ক্যাম্প কমান্ডারের (০১৭৬৯৬১৩৫৭৩) মোবাইল ফোনে বারবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
এমএসএম / এমএসএম
চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা
বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ
পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ
টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ
চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান
জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’
হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি
২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার
ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু
নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন
তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন
২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ
অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী
Link Copied