ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

শুক্র-শনিবার সীমিত পরিসরে ব্যাংক লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৪-২০২২ বিকাল ৬:১৪

ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল)। বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের ডিপার্টমেন্ট অব অব সাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশের সব তফসিলি ব্যাংকের প্রধান নির্বাহী বরাবর পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, এ বছর ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে বেশি পরিমাণে লেনদেন হচ্ছে বিধায় ব্যাংক ব্যবস্থায় নগদ অর্থ জমা ও উত্তোলনের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এজন্য সর্বসাধারণের সুবিধার্থে শুক্রবার (২৯ এপ্রিল) ও শনিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগরীসহ কিছু নির্দিষ্ট অঞ্চলে অবস্থিত ব্যাংক শাখাসমূহ সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা হবে।

এর মধ্যে ৩০ এপ্রিল শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে দুপুর আড়াইটা পর্যন্ত। আর আগামীকাল শুক্রবার (২৯ এপ্রিল) ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আর লেনদেন পরবর্তী আনুষঙ্গিক কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে বিকেল ৩টা পর্যন্ত।

এর আগে গত সোমবার (১৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অপর এক নির্দেশনা দেওয়া হয়, আসন্ন ইদুল ফিতরের আগে পোশাক শিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের রপ্তানি বিল বিক্রি ও শ্রমিকদের বেতন, বোনাস-অন্যান্য ভাতা পরিশোধে ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে তফসিলি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা এবং প্রধান কার্যালয়ের বিভাগ ২৯ ও ৩০ এপ্রিল খোলা রাখতে হবে। এজন্য আগে নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার দেওয়া নির্দেশনায় আরও বলা হয়েছে, শুক্র ও শনিবার নগদ লেনদেনের সুবিধার্থে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট অফিস/বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হলো।

এমএসএম / এমএসএম

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে