ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

গরুর মাংসের কেজি ৭০০, খাসি হাজার টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯-৪-২০২২ দুপুর ১১:৪৭

ঈদকে কেন্দ্র করে রাজধানীর বাজারে ৭০০ টাকার নিচে গরুর পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে বাজারে বেড়েছে খাসি ও মুরগির মাংসের দাম। গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকালে রাজধানীর বিভিন্ন বাজারে দেখা গেছে, ৭০০ টাকার নিচে গরুর মাংস বিক্রি হয়নি। খাসির মাংস কেজিতে ৫০ টাকা বেড়ে বিক্রি হয়েছে এক হাজার টাকা। সোনালি মুরগির কেজি ৩১০ টাকা এবং ব্রয়লার মুরগি কেজি ১৭০ থেকে ১৭৫ টাকায় বিক্রি হয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, বাজারে গত সপ্তাহের তুলনায় সব ধরনের মাংসের দাম বেড়েছে। ঈদ উপলক্ষে গরুর মাংসের দাম আরো বাড়তে পারে। কারণ হিসেবে তাঁরা বলছেন, ঈদ উপলক্ষে বাজারে গরুপ্রতি দাম বেড়েছে পাঁচ থেকে ১০ হাজার টাকা। এ কারণে মাংসের দামও বেড়েছে।

মধ্য বাড্ডার মাদরাসা মার্কেটের মাংস ব্যবসায়ীরা জানান, গরুর মাংস ৭০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর দাম বেড়ে যাওয়ায় ৭০০ টাকা কেজির নিচে মাংস বিক্রি করলে আমাদের লস হয়।

কারওয়ানবাজারের কিচেন মার্কেটের খাসির মাংস বিক্রেতারা জানান, খাসির মাংস বিক্রি করছি কেজি এক হাজার টাকা। সামনে ঈদ, এ কারণে দাম কিছুটা বেড়েছে। সে কারণে আমাদেরও বেশি দামে কিনে আনতে হচ্ছে। গরুর দাম বাড়ার কারণে গরুর মাংসের দামও বেড়েছে।

মাংস বিক্রেতারা বলছেনন, এখন গরুর মাংস কেজি ৭০০ থেকে ৭২০ টাকায় বিক্রি হচ্ছে। তবে ঈদের দু-এক দিন আগে গরুর মাংসের দাম আরো বাড়তে পারে। কারণ গরুর বাজার খুবই চড়া। যদি আমাদের আরো বেশি দামে গরু কিনতে হয় তাহলে আরো বেশি দামে বিক্রি করতে হবে।

এদিকে ক্রেতারা বলছেন, কোনো উপলক্ষ পেলেই মাংস ব্যবসায়ীরা মাংসের দাম বাড়িয়ে দেন। গত সপ্তাহেও ৬৫০ টাকা কেজি মাংস কিনেছেন তারা। অথচ আজ ৭০০ টাকার নিচে গরুর মাংস পাওয়া যাচ্ছে না। ব্যবসায়ীরা সিন্ডিকেট করে মাংসের দাম বাড়িয়ে দিয়েছেন।

এদিকে, এক সপ্তাহের ব্যবধানে মুরগির দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়েছে। কারওয়ান বাজারের মুরগি ব্যবসায়ীরা বলছেন, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেড়ে সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ৩১০ টাকা এবং ব্রয়লার বিক্রি হচ্ছে কেজি ১৭০ থেকে ১৭৫ টাকায়।

গত শবেবরাতে এক লাফে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে গরুর মাংসের দাম। সেই থেকে এখনো চড়া দামেই বিক্রি হচ্ছে গরুর মাংস।

জামান / জামান

টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন

মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ

একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে

সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং

দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির

৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক

টানা তৃতীয় দফা কমলো সোনার দাম

দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ

মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়

বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে