করোনায় আক্রান্ত আইএমএফ প্রধান
আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) তার এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন। অবশ্য করোনায় আক্রান্ত হলেও আইএমএফ প্রধানের ‘হালকা উপসর্গ’ রয়েছে বলে শুক্রবার (২৯ এপ্রিল) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
ওয়াশিংটনভিত্তিক এই ঋণদাতা প্রতিষ্ঠানের মুখপাত্র গেরি রাইস এক বিবৃতিতে বলেছেন, ‘আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তার হালকা উপসর্গ রয়েছে এবং বাড়িতে আইসোলেশনে থাকার মাধ্যমে দূর থেকেই কাজ অব্যাহত রেখেছেন।’
বিবৃতিতে গেরি রাইস আরো বলেন, ‘ক্রিস্টালিনা জর্জিয়েভা করোনা টিকার উভয় ডোজ এবং বুস্টার ডোজও নিয়েছিলেন।’
এএফপি বলছে, ওয়াশিংটনে সম্প্রতি করোনার সংক্রমণ বেড়েছে। সংক্রমণের এই ঊর্ধ্বগতিতে অনেক এলিট ব্যক্তিও করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমল্যা হ্যারিস এবং মার্কিন কংগ্রসের কয়েকজন সদস্য রয়েছেন। সর্বশেষ করোনায় আক্রান্তের তালিকায় বৃহস্পতিবার যুক্ত হলেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির