ঢাকা বুধবার, ২৯ জুলাই, ২০২৬

আজ দুপুর ১টা পর্যন্ত ব্যাংকে লেনদেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ১০:৩৭

ঈদুল ফিতর উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ায় আজ শনিবার (৩০ এপ্রিল) সারাদেশে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত লেনদেন হবে। আর লেনদেন পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে দুপুর আড়াইটা পর্যন্ত।

গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের অফ সাইট সুপারভিশন বিভাগ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করা হয়। এতে বলা হয়, শুক্রবার (২৯ এপ্রিল) ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, নারায়ণগঞ্জ, ভালুকা ও চট্টগ্রাম এলাকার তফসিলি ব্যাংকগুলোর তৈরি পোশাকশিল্প–সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। এসব এলাকায় সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ব্যাংকের কার্যক্রম চলবে। লেনদেন–পরবর্তী ব্যাংকের আনুষঙ্গিক কার্যক্রম চলবে বিকেল ৩টা পর্যন্ত।

সার্কুলারে আরো বলা হয়, ঈদ উপলক্ষে ব্যবসা-বাণিজ্যে আর্থিক লেনদেন বেড়েছে। এ জন্য সবার সুবিধার্থে শনিবার (৩০ এপ্রিল) সীমিতসংখ্যক লোকবলের মাধ্যমে সারা দেশে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। শনিবার ব্যাংক লেনদেন হবে সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ব্যাংক খোলা দুপুর আড়াইটা পর্যন্ত।

ব্যাংকের নগদ লেনদেনের সুবিধার্থে আজ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কার্যালয় ও বিভাগ সীমিত পরিসরে খোলা থাকবে।

জামান / জামান

বিএসইসির নতুন কমিশনার হোসেন সাদাত

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ