ভোজ্যতেল নিয়ে ফের তেলেসমাতি
ঈদের বাজারে ভোজ্যতেল নিয়ে ফের শুরু হয়েছে তেলেসমাতি। মিল মালিকরা ঈদের আগ মুহূর্তে বাজারে সরবরাহ বন্ধ করে দিয়েছে। এমন দাবি করে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা বলেন, গত ৫-৬ দিন ধরে কোনো তেল পাননি তারা। ডিলারদের অভিযোগ, সংকট কাটাতে মিলে সরবরাহের অর্ডার দিলেও পাওয়া যাচ্ছে না তেল।
রাজধানীর কারওয়ান বাজারে খুচরা ও পাইকারি কোনো দোকানেই দেখা মিলছে নাখোলা সয়াবিন কিংবা পামওয়েলের। বন্ধ রয়েছে বোতলজাত তেলের সরবরাহ। ক্রেতাদের চাপে হাতে থাকা দু’এক বোতল তেল খুলে বিক্রি করছেন বিক্রেতারা। দাম হাঁকছেন ১৮০ থেকে ২০০ টাকা লিটার।
ক্রেতারা বলছেন, তেল দু-এক দোকানে পাওয়া যাচ্ছে। তবে নির্ধারিত মূল্যের চেয়ে দাম বেশি নেওয়া হচ্ছে। আর খোলা তেল তো পাওয়াই যাচ্ছে না।
ব্যবসায়ীরা বলছেন, গত মাসের চেয়ে বিশ্ববাজারে তেলের দাম অনেক বেড়েছে। এ অবস্থায় লোকসানের ভয়ে ৫-৬ দিন ধরে তেল সরবরাহ বন্ধ করে দিয়েছেন মিল মালিকরা।
তারা জানান, প্রায় এক সপ্তাহ ধরে তেল পাচ্ছি না। কোনো কোম্পানিই তেল দিচ্ছে না। কোম্পানির সঙ্গে কথা বলছি কিন্তু সুফল মিলছে না। বলা হচ্ছে, তেল ছাড়া অন্য কথা বলেন।
তবে সংকটের কথা বলা হলেও বাণিজ্য মন্ত্রণালয়ের হিসাবে দেশে বর্তমানে যে পরিমাণ ভোজ্যতেলের মজুত রয়েছে তা দিয়ে অন্তত দেড় থেকে দুই মাসের চাহিদা মেটানো সম্ভব।
জামান / জামান
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির
৩০০ কোটি টাকার বন্ড ছাড়বে এনআরবি ব্যাংক
টানা তৃতীয় দফা কমলো সোনার দাম
দারিদ্র্য থেকে সহনশীলতা ও সমৃদ্ধির পথে ৮ লাখ ৬০ হাজার মানুষ
মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের অনিয়মে বিনিয়োগকারীদের আস্থা ক্ষতিগ্রস্ত হয়
বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার ক্রয় বেড়েছে
লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ