ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

১১ যাত্রী নিয়ে পদ্মায় স্পিডবোটডুবি


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ১০:৪৮

বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে পদ্মা সেতুর কাছে বাংলাবাজারগামী একটি স্পিডবোটডুবির ঘটনা ঘটেছে। শনিবার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। বোটে ১১ জন যাত্রী ছিলেন।

বিআইডব্লিউটিএর বাংলাবাজার ঘাট সূত্র জানিয়েছে, ডুবে যাওয়া বোটের সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কেউ নিখোঁজ নেই।

জানা গেছে, শনিবার সকালে শিমুলিয়া থেকে একটি স্পিডবোট শিবচরের বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা হয়। বোটটি পদ্মা সেতুর কাছে আসলে ঢেউয়ের ধাক্কায় উল্টে যায়। খবর পেয়ে স্থানীয় জেলে ও নৌপুলিশের টিম গিয়ে সকল যাত্রীদের উদ্ধার করে।

এদিকে ঘাটের একটি সূত্র জানিয়েছে, শিমুলিয়া থেকে ধারণক্ষমতার বেশি যাত্রী নিয়ে বাবু নামের একটি স্পিডবোট বাংলাবাজার ঘাটের উদ্দেশে রওনা দেয়। বোটটির চালক ছিলেন মো. উজ্জ্বল। সেতু অতিক্রমের সময় প্রচণ্ড ঢেউয়ের ধাক্কায় বোটটি উল্টে যায়। তবে একাধিক যাত্রী নিখোঁজ থাকতে পারে বলে জানা গেছে।

কাঁঠালবাড়ী নৌপুলিশ ফাঁড়ির পরিদর্শক মো.জাহানুর আলী জানান, বোটটি তলা ফেটে ডুবে যায়। তবে সকল যাত্রীদের উদ্ধার করা হয়েছে। কোনো হতাহত ও নিখোঁজ নেই।

জামান / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা