ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের দীর্ঘ সারি 


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ২:৩১

মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে সাহরির পর থেকে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে। শনিবার (৩০ এপ্রিল) শিমুলিয়া ঘাটে মোটরসাইকেলের দীর্ঘ সারি লক্ষ্য করা গেছে। সকাল ১০টার দিকে শিমুলিয়া ঘাট থেকে মোটরসাইকেল নিয়ে একের পর এক ফেরি ছেড়ে যাচ্ছে। তারপরও ১নং ঘাটের কাছে মোটরসাইকেলের লম্বা সারি রয়েছে।

ঘাট ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সাহরির পর থেকেই মোটরসাইকেল নিয়ে যাত্রীরা শিমুলিয়া ঘাটে এসে ভিড় করেন। এছাড়া লঞ্চ ও স্পিডবোট ঘাটে মানুষ গাদাগাদি করে লঞ্চ ও স্পিডবোটে উঠছেন। তারা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে লঞ্চ ও স্পিডবোটে পদ্মা পার হচ্ছেন।

যশোরগামী যাত্রী মো. মামুন জানান, দুই ঘণ্টা হয় মোটরসাইকেল নিয়ে সিরিয়ালে দাঁড়িয়ে আছি। আমি ঢাকায় একটা ব্যবসা করি। প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে করতে গ্রামে যাচ্ছি।

লঞ্চঘাটে যাত্রী সুফিয়া জানান, ঘাটে এসেছি আধাঘণ্টা হয়েছে। গাদাগাদি করে লাইনে দাঁড়িয়ে লঞ্চের দিকে এগোচ্ছি। জানি না কখন পৌঁছাব।

তবে শিমুলিয়া ২ ও ৩নং ফেরিঘাট দিয়ে ছোট গাড়ি পারাপার করা হচ্ছে। ওই সব ঘাটে মানুষের তেমন ভিড় নেই বললেই চলে। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় এখনো ৫ শতাধিক গাড়ি রয়েছে।

বিআইডব্লিটিএ কর্মকর্তা মো. সোলাইমান জানান, সকাল থেকেই এ ঘাট থেকে ৮৫টি লঞ্চ এবং ১৫৫টি স্পিডবোট চলছে। ঘাটে প্রচণ্ড যাত্রী চাপ রয়েছে।

মাওয়া  ঘাটের ট্রাফিক পুলিশ সদস্য আমিনুর রহমান জানান, সকালে ঘাটে প্রচণ্ড যাত্রীর চাপ ছিল। এখন কিছুটা কমেছে। সকাল থেকে কয়েক হাজার মোটরসাইকেল পার হয়েছে।

শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ জানান, সকালে লঞ্চ চালু হওয়ার আগে কিছুটা মানুষের চাপ ছিল। পরে সেটা এখন আর তেমন নেই। তবে ঘাটে পারাপারের অপেক্ষায় ৫ শতাধিক ছোট যানবাহন রয়েছে। শিমুলিয়া ঘাট হতে ১০টি ফেরি চলাচল করছে।

জামান / জামান

আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে আটক ৫ জনকে জেল-জরিমানা

কীর্তনখোলা নদীতে অভিযান, ২ ড্রেজার ও ৩ বাল্কহেড জব্দ

বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ

শালিখায় ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি আটক

শালিখায় ব্রয়লার খামারি ও বিক্রেতাদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ

আহসানউল্লাহ মাস্টার হত্যা মামলায় ২২ বছর পর কারামুক্ত মোহাম্মদ আলী

চাঁদপুরের আলোচিত চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ কবর থেকে উত্তোলন

নেত্রকোণা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

চকরাজাপুরে শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদ পরিদর্শনে বাঘা ইউএনও

চট্টগ্রাম বিমানবন্দর থেকে নির্বিচারে মাটি লুট, নিরাপত্তায় শঙ্কা!

বাঘায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে পাকুড়িয়া ইউনিয়ন বিএনপি

ঝুঁকিপূর্ণ বাঁশের সাঁকো পেরিয়ে শিক্ষাথী বিদ্যালয় যাতায়াত -দুশ্চিন্তায় অভিভাবক

টঙ্গী পাইলট স্কুলের এডহক কমিটির সভাপতি জাবেদ সুমন, শিক্ষক-অভিভাবকদের শুভেচ্ছা