ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জি-২০ সম্মেলনের আমন্ত্রণ পেলেন পুতিন-জেলেনস্কি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ২:৩৫

বিশ্বের শিল্পোন্নত দেশসমূহের জোট জি-২০ সম্মেলনের আমন্ত্রণ পেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক টুইটবার্তায় এ তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদাদো।

টুইটবার্তায় উইদাদো বলেন, আমি প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জেলেনস্কি- উভয়কেই আমন্ত্রণ জানিয়েছি।’

চলতি বছর জি-২০ সম্মেলনের আয়োজক দেশ ইন্দোনেশিয়া। আগামী নভেম্বরে দেশটির পর্যটন দ্বীপ বালিতে অনুষ্ঠিত হবে এই সম্মেলন।

রাশিয়া জি-২০ সদস্য হলেও ইউক্রেন এখনও এই জোটের সদস্য নয়; কিন্তু ইউক্রেন যুদ্ধের কারণে বিশেষ বিবেচনায় দেশটির প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে বলে এএফপিকে জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কার্যালয়ের কর্মকর্তারা।

এএফপিকে কর্মকর্তারা বলেন, ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে সম্মেলনে আমন্ত্রণ না জানানোর জন্য ইন্দোনেশিয়াকে ব্যাপকভাবে চাপ দিচ্ছিল যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা; কিন্তু ইন্দোনেশিয়ার সরকারের পক্ষ থেকে বলা হয়, সম্মেলনের আয়োজক দেশ হিসেবে ইন্দোনেশিয়াকে অবশ্যই নিরপেক্ষ থাকতে হবে; এবং যেহেতু রাশিয়া জি-২০ জোটের সদস্য, তাই রাশিয়াকে আমন্ত্রণ না জানানো সম্ভব নয়।

ইন্দোনেশিয়ার এই জবাবের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকেও সম্মেলনে আমন্ত্রণ জানানোর সুপারিশ করেন। তার সুপারিশের প্রেক্ষিতেই ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়েছে।

কর্মকর্তারা আরও জানিয়েছেন, পুতিন ও জেলেনস্কিকে পৃথকভাবে টেলিফোন করে সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছেন উইদাদো এবং পুতিন নিশ্চিত করেছেন যে নভেম্বরের সম্মেলনে তিনি সশরীরে উপস্থিত থাকবেন; তবে জেলেনস্কি আসবেন কি না তা এখনও নিশ্চিত নয়।

অবশ্য শুক্রবার এক টু্ইটবার্তায় জেলেনস্কি জানিয়েছেন যে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট তাকে জি-২০ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছেন। এজন্য জোকো উইদাদোকে ধন্যবাদও জ্ঞাপণ করেছেন জেলেনস্কি।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক