ধামইরহাটে চিরি পাড়ের যুব সমাজের উদ্যোগে আলোচনা ও ইফতার মাহফিল
নওগাঁর ধামইরহাটে পবিত্র রমজানের তাৎপর্যময় মাসে সৌহার্দ-সম্প্রীতি ও ভাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে যুব সমাজের করণীয় শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকেলে উপজেলা অডিটোরিয়ামে সামাজিক সংগঠন চিরিপাড়ের যুব সমাজের উদ্যোগে ও বিশ্ববিদ্যালয় ছাত্র সমিতি, ধামইরহাটের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আজাহার আলী।
চিরিপাড়ের যুব সমাজ সংগঠনের সভাপতি মো. আবাবিল এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন- সরকারি এম এম কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক মো. শহীদুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফরিদুজ্জামান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগি অধ্যাপক মোস্তফা জাহিদ ব্রেজনেভ, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, প্রধান শিক্ষক এস.এম খেলাল ই রব্বানী, দৈনিক আমাদের সময় সিনিয়র সাব-এডিটর হাসান শাহরিয়ার, মেডিকেল অফিসার নিয়াজ মোস্তাক চৌধুরী, সংগঠনের সম্পাদক মো. মাবুদ হোসেন, ব্যাংকার ইলিয়াস আলী প্রমুখ।
এ সময় ধামইরহাট উপজেলার বিভিন্ন স্থানের বুয়েট, কুয়েটম রুয়েট, ঢাকা, জগন্নাথ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।
জামান / জামান
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি
রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে
টাঙ্গাইলে বিনামূল্যে ৩ দিনব্যাপী সেলাই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন ও হুইল চেয়ার বিতরণ
কুড়িগ্রামে গ্রামীণ খেলাধুলায় মেতে উঠল সব বয়সী মানুষ, ফিরল শৈশবের স্মৃতি
চিলমারীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
ধামইরহাটে ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালিত
সিংড়ায় শশুর কর্তৃক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, লজ্বায় আত্নহত্যা
মান্দায় জাতীয় সমবায় দিবস পালন
কারিগরি ও প্রযুক্তিগত শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে: সমাজকল্যাণ মন্ত্রী
উল্লাপাড়ায় আমজাদের মৃত্যু ঘিরে রহস্য, হত্যার অভিযোগে আদালতে মামলা
গোপালগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত