ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

সাভারে থানা পুলিশের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ৪:৬
ঢাকা জেলার সাভার মডেল থানার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ এপ্রিল) বিকাল সাড়ে পাঁচটায় সাভার মডেল থানা জামে মসজিদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় ।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। 
 
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী মাইনুল ইসলাম, পিপিএম । সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন চৌধুরী মাসুদ । সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা সমাজে ঘটে যাওয়া বিভিন্ন ধরনের অপরাধের কথা তুলে ধরে তা থেকে বিরত থাকতে ধর্মীয় গুরুত্বের কথা তুলে ধরেন। পরে পুলিশের পক্ষ থেকে আমন্ত্রিত বিভিন্ন শ্রেণী-পেশার প্রায় এক হাজার মানুষকে ইফতার করানো হয় ।
 
এ সময় উপস্থিত ছিলেন সাভার উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুল গনি, অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিদুল ইসলাম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সায়েমুল হুদা,  মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়ন মঞ্চের সভার পৌরসভা কমিটির সভাপতি ও সাভার মডেল থানার অর্থ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলাউদ্দিন সহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ। 
 
আয়োজিত অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ব্যাংক কলোনী মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মো: আব্দুল্লাহ , সঙ্গে ছিলেন সাভার মডেল থানার খতিব মুফতি ফয়েজ আহমেদ।

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার