ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এমপির স্মরণে দোয়া ও ইফতার মাহফিল


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৩০-৪-২০২২ দুপুর ৪:২২
মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এমপির স্মরণে দিনাজপুরের নবাবগঞ্জে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
 
গতকাল উপজেলার আফতাবগঞ্জ ঈদগাহ মাঠে কুশদহ ইউনিয়ন আ’লীগের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) এমপির বড় ছেলে দিনাজপুর-৬ আসনের সংসদসদস্য ও নবাবগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি শিবলী সাদিক এমপি।
 
এসময় সংসদসদস্য শিবলী সাদিক বলেন, আমার বাবা মরহুম মোস্তাফিজুর রহমান (ফিজু) দীর্ঘ ২১ বছর দিনাজপুর-৬ আসনে অক্লান্ত পরিশ্রম করে, পাথরে ফুল ফুটিয়ে ১৯৯৬ সালে শেখ হাসিনার হাতে দিনাজপুর-৬ আসনের নৌকার বিজয় তুলে দিয়েছিলেন। দীর্ঘদিনের জামাত-বিএনপি’র ঘাঁটি নামে পরিচিত আসনটিকে নৌকার আসনে রুপান্তরিত করেন। দিনাজপুর-৬ আসন শেখ হাসিনার নৌকা মার্কার ঘাঁটি হিসেবে, সারা বাংলার বুকে পরিচিতি লাভ করে।
 
উপজেলার জয়পুর ও কুশদহ ইউনিয়ন আ’লীগের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে বিরামপুর উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান, থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, এমপির ছোট ভাই তাজওয়ার মোহাম্মদ ফাহিম, চার উপজেলা আ’লীগের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দ, অত্র এলাকার সুধীজনসহ আরও অনেকে অংশগ্রহণ করেন।

এমএসএম / এমএসএম

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন