ঢাকা মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

সাপাহারে মাতৃছায়া ছাত্রাবাস থেকে কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার


সাপাহার  প্রতিনিধি photo সাপাহার প্রতিনিধি
প্রকাশিত: ২৪-৬-২০২১ দুপুর ১১:২৮
নওগাঁর সাপাহার উপজেলার সৌদি মসজিদের পার্শ্বে মাতৃছায়া ছাত্রাবাস থেকে সুমি খাতুন (১৭) নামের এক কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুন) সন্ধ্যায় পুলিশ রান্নাঘরের কক্ষের ফ্যান লাগানো রডের সাথে দড়িতে গলায় ফাঁস লাগানো অবস্থায় ওই কিশোরী গৃহবধূর লাশ উদ্ধার করে। তার বাবার বাড়ি পত্নীতলা উপজেলার দিবর গ্রামে। তার বাবার নাম আলী হোসেন।
 
পুলিশ ও মৃত ব্যক্তির স্বজন সূত্রে জানা গেছে, গত বছরের সেপ্টেম্বর মাসে পারিবারিকভাবে পাতাড়ী উত্তরপাড়া গ্রামের তফিজুলের ছেলে সেলিম রেজার (২৫) সাথে সুমি খাতুনের বিয়ে হয়। দীর্ঘ ৯ মাস তারা সংসার করছিল। বিয়ের পর মেয়ে থাকত ছেলের বাড়িতে আর ছেলে এক সার-কীটনাশক কোম্পানিতে চাকরির সুবাদে সৌদি মসজিদের পার্শ্বে মাতৃছায়া নামের একটি ছাত্রাবাসে ভাড়া থাকত। করোনার কারণে দীর্ঘদিন শিক্ষার্থীরা বাড়িতে থাকায় ওই ছাত্রাবাসে অন্য কেউ থাকত না। সেলিম রেজা ‍একাই সেখানে থাকত। ঘটনার ৮-১০ দিন আগে সুমি বাবার বাড়িতে বেড়াতে যায়।  অনেকদিন হওয়ার কারণে জামাই মেয়ের বাবাকে ঘটনার আগের দিন মঙ্গলবার রেখে যেতে বলে। সেদিন সকালেই মেয়ের বাবা সাপাহারে তার জামাইয়ের কাছে রেখে যায় সুমিকে। দুপুরের পর হঠাৎ দিবর গ্রামে মেয়ের এক আত্মীয় মারা যাওয়ার কারনে মেয়ে তার বাবার বাড়িতে আবারো চলে যায়। ওই দিন মেয়ে তার বাবার বাড়িতে ছিল। পরদিন বুধবার আবারো ছেলে শ্বশুরকে ফোন দিয়ে বলে সুমিকে রেখে যান। তখন মেয়ের মা ও বাবা মেয়েকে নিয়ে সাপাহার জিরো পয়েন্টে জামাইয়ের কাছে পৌঁছে দেন।
 
জামাই তখন তার শ্বশুর-শাশুড়িকে বলেন, সুমির গায়ে জ্বর জ্বর ভাব তাই আমি সুমিকে ডাক্তার দেখাব। আমি সুমিকে  চিকিৎসা করিয়ে তারপর পাতাড়ীতে পাঠাব। কিন্তু চিকিৎসা না করিয়ে ছেলেটি যে ছাত্রাবাসে থাকত সেখানে সুমিকে নিয়ে যায়। তার কয়েক ঘণ্টা পর বিকেলে মেয়ের বাবাকে বলে আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। এ কথা শোনার পর মেয়ের মা-বাবা ও আত্মীয়স্বজনরা ওই ছাত্রাবাসে এসে দেখে মেয়ে গলায় দড়ি লাগানো অবস্থায় রান্নাঘরে ঝুলে আছে। তার মুখে গামছা পেঁচানো, ‍এক হাতে দড়ি দিয়ে বাঁধা আর পাশের ঘরে মেয়ের ওড়না, কম্বল, মেয়ের মাথার এলাস্টিক, রাবার ক্লিপগুলো মেঝেতে পড়ে আছে। রুমে থাকা সাইকেলও পড়ে আছে। ফাঁস লাগানো দড়ির কিছু অংশ কাটা অবস্থায় পাশে পড়ে আছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঘরের ফ্যান লাগানো রডের সঙ্গে দড়ি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করে। লাশ ঝুলন্ত অবস্থায় থাকার সময় লোকজন জড়ো হতে লাগলে মেয়ের স্বামী সেলিম রেজা (২৫) পালিয়ে যায়। 
 
সুমির বাবা আলী হোসেন বলেন, আমার মেয়ে ভালো ছিল। আমি নিজে আমার জামাই সেলিমের কাছে তাকে রেখে গেলাম। আমার মেয়ের আচরণ স্বাভাবিক ছিল। রেখে যাওয়ার কয়েক ঘণ্টা পর আমার জামাই জানায় আপনার মেয়ে গলায় ফাঁস দিয়ে মারা গেছে। তিনি দাবি করেন, আমার মেয়ে আত্মহত্যা করতে পারে এটা আমি বিশ্বাস করি না। আমার ধারণা কেউ তাকে হত্যা করার পর লাশ ঝুলিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করছে।

এমএসএম / জামান

তাহিরপুরে ধুমধাম করে ১৩ বছরের কিশোরীকে বিয়ে দেওয়ার প্রস্তুতি ভেঙে দিলেন উপজেলা প্রশাসন।

চবিতে ‘একেএম ফজলুল কাদের চৌধুরী হল’ নামকরণের দাবিতে মানববন্ধন

‎আনোয়ারায় পূর্ব শত্রুতায় জেরে স্থানীয় যুবদল নেতার উপর হামলার অভিযোগ

পঞ্চগড়ে মাইকে ঘোষণা দিয়ে চা বাগান দখল চেষ্টার অভিযোগ

পেকুয়ায় বন বিভাগের অভিযানে মিশিয়ে দেওয়া হলো অবৈধ বালুর স্তূপ

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল মতিন গ্রেপ্তার

বেশি দামে সার বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা

বেনাপোল স্থলবন্দর পরিচালক বদলি,আলোচনায় সাবেক পরিচালক মামুন

গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদকের ওপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন, থানায় মামলা, গ্রেফতার ২

মধুখালীতে নবাগত ইউএনও এর সাথে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির ফুলের শুভেচ্ছা বিনিময়।

হাটহাজারীতে চাঞ্চল্যকর নুরুল আজিম হত্যার প্রধান আসামী গ্রেফতার

চুয়াডাঙ্গার সিমান্তগুলোতে স্বর্ণ পাচারের বাহকরা ধরা পরলোও অধরাই নেপথ্যের হোতারা

পেকুয়ায় রাতের আঁধারে বেড়িবাঁধ কাটার চেষ্টা, জব্দ স্কেভেটর ও ১৫ নাসি