রাশিয়ার হামলায় এক দিনেই দুই শতাধিক ইউক্রেনীয় সৈন্য নিহত
রাশিয়ার সামরিক বাহিনীর হামলায় এক দিনেই ইউক্রেনের দুই শতাধিক সেনা নিহত হয়েছে। এছাড়া নির্ভুল ক্ষেপণাস্ত্রের মাধ্যমে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায়ও আঘাত করেছে রুশ সেনারা। শনিবার (৩০ এপ্রিল) রুশ সেনাদের চালানো এসব হামলায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির এই ঘটনা ঘটে।
এছাড়া ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট এবং সামরিক গুদামও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
রাশিয়ার সশস্ত্র বাহিনী জানিয়েছে, শনিবার তারা উচ্চ-নির্ভুল ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের ১৭টি সামরিক স্থাপনায় আঘাত করেছে। এছাড়া ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে ইউক্রেনের সামরিক বাহিনীর একটি কমান্ড পোস্ট এবং একটি সামরিক গুদাম ধ্বংস করে দিয়েছে তারা। সামরিক ওই গুদামটি রকেট ও আর্টিলারি সংরক্ষণের জন্য ব্যবহৃত হতো।
এদিকে অনলাইনে দেওয়া এক পোস্টে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শনিবার রুশ সেনাদের দিনব্যাপী বিমান হামলায় দুই শতাধিক ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। একইসঙ্গে এসব হামলায় ২৩টি সাঁজোয়া যানও ধ্বংস হয়ে যায় বলে জানানো হয়েছে।
এছাড়া ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় শহর ওডেসার বিমানবন্দরে রাশিয়া হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে কিয়েভ। ক্ষেপণাস্ত্র দিয়ে চালানো এই হামলায় বিমানবন্দরের রানওয়ে ক্ষতিগ্রস্ত ও অকার্যকর হয়ে গেছে বলেও জানিয়েছে দেশটি।
স্থানীয় গভর্নর এই তথ্য নিশ্চিত করলেও অনলাইনে দেওয়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওই পোস্টে এ বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির