ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ইউক্রেন যুদ্ধে ২৩ হাজারের বেশি রুশ সেনা নিহত : জেলেনস্কি


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ১১:১

ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ২৩ হাজারের বেশি সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, তার দেশে অনর্থক আক্রমণ করে রাশিয়া নিজেদের ২৩ হাজারের বেশি সেনা সদস্যকে হারিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি এক ভিডিওতে জেলেনস্কি বলেন, রাশিয়ার এক হাজারের বেশি ট্যাঙ্ক ধ্বংস করেছে ইউক্রেন। এছাড়া দেশটির দুইশ প্লেন এবং প্রায় আড়াই হাজার সামরিক যান এই সংঘাতে ধ্বংস হয়েছে।

তিনি বলেন, সামনের দিনগুলোতে আরও কয়েক হাজার রুশ সেনা প্রাণ হারাবেন এবং আরও কয়েক হাজার সেনা সদস্য আহত হবেন।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আকস্মিক হামলা চালায় রাশিয়া। তারপর থেকে এখন পর্যন্ত দুপক্ষের মধ্যে সংঘাত চলছেই।

এদিকে ইউক্রেনের লভিভ শহরে আকস্মিক সফর করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি সেখানকার একটি রেল স্টেশনে গিয়ে বাস্তুহারা লোকজনের সঙ্গে সাক্ষাত করেছেন।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, গত দুমাসের যুদ্ধ-সংঘাতে ইউক্রেনে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক