ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অ্যাঞ্জেলিনা জোলির আকস্মিক ইউক্রেন সফর


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ১১:৪৩

ইউক্রেনের লভিভ শহরে আকস্মিক সফর করেছেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি সেখানকার একটি রেল স্টেশনে গিয়ে বাস্তুহারা লোকজনের সঙ্গে সাক্ষাত করেছেন। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর থেকে বহু মানুষ বিভিন্ন সাবওয়ে স্টেশনে আশ্রয় নিয়েছে। রয়টার্সের এক প্রতিবেদনে অ্যাঞ্জেলিনা জোলির ইউক্রেন সফরের বিষয়টি নিশ্চিত করা হয়।

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে কাজ করছেন ৪৬ বছর বয়সী এই অভিনেত্রী।

জাতিসংঘের এই সংস্থাটি জানিয়েছে, গত দুমাসের যুদ্ধ-সংঘাতে ইউক্রেনে নিজেদের বাড়ি-ঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে এক কোটি ২৭ লাখ মানুষ।

রেলস্টেশন পরিদর্শনের সময় বাস্তুচ্যুত লোকজনের সঙ্গে কাজ করা স্বেচ্ছাসেবকদের সঙ্গে দেখা করেন তিনি। ওই স্বেচ্ছাসেবকরা জানিয়েছেন যে, ডিউটিতে থাকা সব মনোরোগ বিশেষজ্ঞ দিনে প্রায় ১৫ জনের সঙ্গে কথা বলেন। স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই স্টেশনে থাকা বেশিরভাগই শিশু যাদের বয়স দুই থেকে ১০ বছর।

অ্যাঞ্জেলিনা জোলি তাদের সঙ্গে কথা বলার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, তারা সবাই খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। আমি জানি এই যুদ্ধ পরিস্থিতি শিশুদের ওপর কতটা প্রভাব ফেলছে।

এর আগে গত মাসে ইয়েমেন সফর করেন অ্যাঞ্জেলিনা জোলি। দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ-সংঘাতে দেশটিতে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছে।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক