ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে দৌলতখানের মেঘনায় মৎস্য শিকারে নামল জেলেরা


এম এ তাহের, দৌলতখান photo এম এ তাহের, দৌলতখান
প্রকাশিত: ১-৫-২০২২ দুপুর ২:৫৯

জাতীয় মাছ ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মার্চ- এপ্রিল দুই মাস মাছের অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ  থাকার পর শনিবার মধ্যরাত থেকে দৌলতখানে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে জেলেদের মাছ শিকার শুরু হয়েছে। এর ফলে ঈদ সামনে রেখে কিছুটা স্বস্তি ফিরে এসেছে জেলে পল্লীগুলোতে। ভোলার দৌলতখানের জেলেপল্লী গুলো  দীর্ঘদিন যাবৎ ঝিমিয়ে পড়লে ও সেগুলো আবার আড়ৎদারদের হাঁকডাকের মাধ্যমে সরব হয়ে উঠবে বলে আশা করছেন এলাকাবাসী। দীর্ঘদিনের নিষেধাজ্ঞার ফলে পরিবার পরিজন নিয়ে জীবন জীবীকা চালাতে জেলেরা যে ধার দেনায় জড়িয়ে গেছে তা পরিশোধ করে আবার একটু ঘুরে দাঁড়াবার স্বপ্ন দেখছে তারা। 
 

গতকাল শনিবার সরেজমিন দৌলতখানের ঘোষেরহাট, পাতার খাল, গুপ্তের গঞ্জসহ  বিভিন্ন মাছ ঘাট  ঘুরে দেখা যায় জেলেরা তাদের জাল নৌকা শেষ বারের মতো মেরামত করে নিচ্ছেন। কেউবা জাল তুলছেন মাছধরা ট্রলারে। নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে বুকভরা আশা নিয়ে নতুন উদ্যমে নদীতে মাছ শিকারের নামছে জেলেরা।

গত দুই মাস দৌলতখানের  মেঘনায় যেকোনো ধরনের মাছ শিকার বন্ধ থাকায় বেকার  হয়ে পড়েছেন  উপজেলার প্রায়  ৩০ হাজার জেলে। এই উপজেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ২১৮৬৩ জন।এর মধ্যে ১৪ হাজার জেলে প্রথম কিস্তির জনপ্রতি  ৮০ কেজি হিসেবে ১১২০ মেট্রিক টন  বরাদ্দ  পেয়েছে।তবে নিষেধাজ্ঞা শেষ হলেও দ্বিতীয় কিস্তির চাল এখনো জেলেদের ভাগ্যে জোটেনি বলে জানান অনেক জেলে। বিভিন্ন এনজিও থেকে নেয়া উচ্চসুদে ঋণ এবং মহাজনের  দাদনের মাধ্যমে চলছে অধিকাংশ  জেলের সংসার । ঘোষের হাট মাছঘাট এলাকার মনির মাঝি জানান, ঋণের ভারে জেলেরা এখন মানবেতর জীবনযাপন  করছে । নদীতে আশানুরূপ মাছ পাওয়া গেলে ধারদেনা পরিশোধ করে পরিবার-পরিজন নিয়ে কোনমতে খেয়ে পড়ে থাকতে পারবে বলে আশা করছেন তারা।

নতুন মাছ ঘাটের আড়তদার আকবর মিয়া জানান, দুই মাসের নিষেধাজ্ঞায় তাদের আড়ৎগুলো বন্ধ ছিল। আজ থেকে জেলেরা মাছ ধরতে যাওয়ায় তারা ও নতুন করে আশার স্বপ্ন দেখছেন। জেলেদের জালে কাঙ্খিত মাছ ধরা পড়লে জেলেদের পাশাপাশি তারাও লাভবান হবে বলে জানান এ আড়ৎদার। 

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুল হাসনাইন  জানান, দুই মাসের অভিযানে ৬০ টি মোবাইল কোর্ট ও বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে  আইন অমান্য করে মৎস শিকারে যাওয়ায়  ১৫২  জন জেলেকে আটক,করে বিভিন্ন মেয়াদে জেল দেয়া হয়েছে।এছাড়াও  ৪ লক্ষ টাকা জরিমানা, দেড় লক্ষ টাকার  নিলামসহ  চার লক্ষ মিটার  কারেন্ট জাল,তিনটি ভেড়জাল, ১২টি  বাধা জাল  পুরিয়ে ধ্বংস করা হযেছে। তবে অভিযান সফল হয়েছে বলে দাবি করেন এ মৎস্য কর্মকর্তা। 

জামান / জামান

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা