দৌলতখানে নাগরিক সোসাইটির উদ্যোগে ঈদ সামগ্রী ও অর্থ বিতরণ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোলার দৌলতখানে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। রোববার (১ মে) সকাল ১০টায় ভোলা জেলা নাগরিক সোসাইটি’র (বিডিসিএস) এর উদ্যোগে দৌলতখান সরকারি বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে দুস্থ পরিবারের মাঝে এসব শাড়ি, লুঙ্গি ও নগদ অর্থ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার অসহায় পরিবারের হাতে শাড়ি,লুঙ্গি ও নগদ অর্থ নগদ বিতরণ করেন। পরে তারা দৌলতখানের একই পরিবারের চার প্রতিবন্ধী ও একজন ক্যান্সার আক্রান্ত রোগীকে নগদ অর্থ প্রদান করেন।
এছাড়াও দৌলতখান আমিরজান গজনবী স্টেডিয়াম সংলগ্ন একটি অসহায় পরিবারের নাগরিক সোসাইটির উদ্যোগে বসতঘর নির্মাণের উদ্যোগ নেয়া হয়।
এ সময় ভোলা জেলা নাগরিক সোসাইটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জেহাদ হোসেন উজ্জল, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান রুবেল সহ নাগরিক সোসাইটি’র (বিডিসিএস) এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জামান / জামান
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল