ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

সালাম দিয়ে ঈদ শুভেচ্ছা জানালেন ট্রুডো


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ১১:৩৭

উদার মানবতাবাদী নেতা হিসেবে সুখ্যাতি রয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর। পবিত্র রমজান মাসের শুরুতে তিনি সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছিলেন। আর এবার এক মাসের সিয়াম সাধনা শেষে পবিত্র ঈদুল ফিতর উদযাপনের আগমুহূর্তে কানাডা-সহ সারা বিশ্বের মুসলিমদের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

সোমবার (২ মে) সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম ফেসবুক ও টুইটারে নিজের ভেরিফায়েড পেজে দেয়া এক ভিডিওবার্তায় এই শুভেচ্ছা জানান কানাডীয় প্রধানমন্ত্রী। এছাড়া ইদুল ফিতর উপলক্ষে দেওয়া ট্রুডোর এই শুভেচ্ছা বিবৃতি আকারে দেশটির সরকারি ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

পবিত্র ঈদ উপলক্ষে বিশ্ব মুসলিম সম্প্রদায়কে জানানো এই শুভেচ্ছার প্রথমেই সালাম দেন জাস্টিন ট্রুডো। টুইটারে দেওয়া ওই ভিডিওবার্তায় কানাডার এই প্রধানমন্ত্রী বলেন, ‘ঈদ মোবারক! রমজান মাসের সমাপ্তি উপলক্ষে যারা ঈদুল ফিতর উদযাপন করছেন তাদের সবাইকে আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এক মাস ধরে রোজা পালন, প্রার্থনা ও ইবাদাত করার পর আমি আশা করি আপনারা এই সময়টিকে উপভোগ করতে পারবেন।’

এর আগে গত ২ এপ্রিল পবিত্র রমজান মাস উপলক্ষে সারা বিশ্বের মুসলিম সম্প্রদায়কে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী ট্রুডো। সেসময়ও ফেসবুক ও টুইটারে দেওয়া এক ভিডিওবার্তায় তিনি বলেছিলেন, কানাডাসহ বিশ্বের অন্যান্য দেশে বসবাসরত মুসলমানদের পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এটি ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি।

তিনি আরও বলেন, মাসব্যাপী রোজা রাখা এবং ইবাদাতের মধ্য দিয়ে সময় পার করবেন মুসল্লিরা। এই মাসের প্রতিটি দিন শেষে পরিবার এবং বন্ধুরা নিয়ম মেনে ইফতার উপভোগের জন্য জড়ো হবেন। সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারের মধ্যে দিয়ে রোজা ভাঙ্গবেন তারা। আমাদের পরিবার, সোফী এবং আমার পক্ষ থেকে শান্তিপূর্ণ রমজানের শুভেচ্ছা জানাই।

জাস্টিন ট্রুডো বরাবরই সমাজ, সামাজিকতা ও মানবতার পক্ষে অবস্থান নেওয়ার জন্য প্রশিংসত হয়ে আসছেন। মুসলিমদের প্রতি তার মানবতাবোধ সবসময়ই উল্লেখ করার মতো।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক