ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

মাঝ আকাশে ঝড়ের কবলে যাত্রীবাহী বিমান


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ১১:৫৩

মাঝ আকাশে ঝড়ের কবলে পড়েছে স্পাইস জেটের যাত্রীবাহী একটি বিমান। এরপর মুম্বাই-দুর্গাপুর রুটের ফ্লাইটটি দুর্গাপুর বিমানবন্দরের রানওয়েতে সঠিকভাবে অবতরণ করতে না পারায় প্রবল ঝাঁকুনি খায়। এতে প্লেনের অন্তত ৪০ যাত্রী আহত হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জনিয়েছে, বোয়িং বি৭৩৭ মডেলের এসজি-৯৪৫ ফ্লাইট মুম্বাই থেকে উড্ডয়নের পর মাঝ আকাশে বৈরী আবহাওয়ার মধ্যে পড়ে। এরপর অবতরণের সময় ঝাঁকুনিতে এর ৪০ যাত্রী আহত হন। তাদের মধ্যে অন্তত ২০ জনকে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে। তবে সামগ্রিকভাবে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে।

প্রতিদিন সন্ধ্যায় মুম্বাই থেকে দুর্গাপুরে বিমান চলাচল করে। রোববারও (১ মে) সিডিউল অনুযায়ী স্পাইস জেটের প্লেনটি যাত্রা করে ঝড়ের কবলে পড়ে। 

এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে স্পাইস জেট কর্তৃপক্ষ। একই সঙ্গে আহত যাত্রীদের সব ধরনের সহযোগিতার কথা বলেছে তারা।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক