ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

কোটালীপাড়ায় রাধাগঞ্জ ইউনিয়নের দুইশত পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের শাড়ী


গোপালগঞ্জ প্রতিনিধি  photo গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ২:৫৭

গোপালগঞ্জের কোটালীপাড়ায় রাধাগঞ্জ ইউনিয়নের দুইশত পরিবার পেয়েছে আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের শাড়ী। আজ সোমবার সকালে উপজেলার রাধাগঞ্জ ইউনিয়ন চেয়ারম্যানের বাড়িতে উপহারের এসব শাড়ী বিতরণ করা হয়। রাধাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা ভীম চন্দ্র বাগচীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শাড়ী বিতরণ করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস। এসময় রাধাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সর্বানন্দ বৈদ্য,সাধারণ সম্পাদক আব্দুল মালেক মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক ফরিদ আহম্মেদ সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক সওকত হোসেন শেখ, সাংগঠনিক সম্পাদক কামাল হোসেন শেখ, উপজেলা আওয়ামীলীগের সহ- দপ্তর সম্পাদক কামাল হোসেন শেখ, খায়রুল ইসলাম রিপন, কৃষকলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রভাত চন্দ্র রায়, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সঞ্জয় হালদার,কৃষকলীগ সাধারণ সম্পাদক আওলাদ হোসেন হাওলাদার, জুলফিকার হোসেন শেখ, ছালাম মিয়া,  ইউপি সদস্য মহানন্দ রায়, মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। এর আগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাধাগঞ্জ ইউনিয়নের দুইশত পরিবারের জন্য আওয়ামীলীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউপি চেয়ারম্যান ভীম চন্দ্র বাগচীর মাধ্যমে তার নিজস্ব তহবিল থেকে উপহার হিসেবে দুইশত শাড়ী পাঠান।

এমএসএম / এমএসএম

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান