ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

প্রয়াত সিমন দাস এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ


আহ‌মেদ জীবন, সাভার photo আহ‌মেদ জীবন, সাভার
প্রকাশিত: ২-৫-২০২২ দুপুর ২:৫৮
ঢাকা জেলার সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক মাকারিয়াস দাসের পিতা প্রয়াত সিমন দাস এর সপ্তম মৃত্যুবার্ষিকী আজ । 
 
জন্মসূত্রে পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার ফকিরগঞ্জ খ্রিস্টান পাড়া গ্রামের বাসিন্দা প্রয়াত সিমন দাস ২০১৫ সালের ২ মে সৃষ্টিকর্তার নির্দেশে শেষ নিঃশ্বাস ত্যাগ করে পৃথিবী থেকে বিদায় নেন।
 
সপ্তম মৃত্যুবার্ষিকীতে প্রয়াত সিমন দাসের আত্মার শান্তির জন্য স্ত্রী  খ্রিস্টিনা দাস সহ শোকাহত পরিবারবর্গ সকলের প্রার্থনা চেয়েছেন।  বড় ছেলে দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ কর্মকর্তা প্রদীপ এল দাস এবং ছোট ছেলে পুলিশ কর্মকর্তা মাকারিয়াস দাস পৃথক শোক বাণীতে শিখেছেন " তুমি রবে নীরবে, আমাদের হৃদয়ে" প্রিয় বাবা, 
 
বছর ঘুরে আবার ফিরে এলো সেই বেদনা বিধুর  দিনটি ২ মে, এই দিনে তুমি হঠাৎ করে আমাদের ফাঁকি দিয়ে শোকের সাগরে ভাসিয়ে চলে গেলে পরম পিতার গৃহে ।
 
তোমার এই শূন্যতা আমরা প্রতিটা মুহূর্তে অনুভব করি। বাবা, তোমার এই হাস্যজ্জল মুখ খানি চোখের সামনে ভেসে উঠলে আমরা অশ্রুসিক্ত হয়ে উঠি। 
 
তুমি পরিবারের সকলকে তোমার ভালবাসায় আগলে রেখেছিলে । তুমি তোমার দুই ছেলেকে আদর করে বাবা ডাকতে, দুই মেয়ে এলিজা দাস ও রেজিনা দাস এবং ছেলে বউ কৌশলা দাস ও ডেইজি ব্রিজেটা রিবেরু'কে ডাকতে মা, আর নাতি বিপ্লব, উত্তম, রনি, সোহাগ, কাজল দাস'কে দাদা ভাই আর নাতনি লাবণ্য, অংকনা, এথিনা, ফিওনা, সুজন্তা এবং নিশি দাস'কে ডাকতে দিদিভাই । তোমার এই ভালোবাসার ডাকটি এখনো শুনতে পাই হৃদয় গভীরে ।
 
তোমার সততা, ধার্মিকতা, অমায়িক হাসি, সরলতা এবং স্নেহ পরায়ণতা আমাদের স্মরণ করিয়ে দেয় তোমার আদর্শ ও ভালোবাসা । বাবা স্বর্গ ধাম থেকে আমাদের আশীর্বাদ করো যেন আমরা শত প্রতিকূলতার মাঝেও তোমার দেখানো আদর্শ পথে চলতে পারি। আমাদের বিশ্বাস ঈশ্বর স্বর্গধামে তোমায় চিরশান্তি দান করেছেন । 

এমএসএম / এমএসএম

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ

এলজিইডি, গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

রায়গঞ্জে জেলি পুশ করা ৪৫০ কেজি চিংড়ি জব্দ, মাটিচাপা দিয়ে ধ্বংস

আপন চাচার হাতে ভাতিজাকে মারধরের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত আমবাগান থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

দলবদলু ও কুচক্রীদের অপপ্রচার': লালমনিরহাটে কড়া প্রতিবাদ বিএনপির

যুবসমাজকে মাদকমুক্ত করতে জুড়ীতে আনসার সদস্য সাইফুরের প্রশংসনীয় উদ্যোগ

তুরাগে ২১০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার