ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পেছাল বাংলাদেশ


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৪-৫-২০২২ দুপুর ১০:৩১

মাত্র এক বছরে বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১০ ধাপ পেছাল বাংলাদেশ। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) চলতি বছরের এ সূচক প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার (৩ মে) সূচকটি প্রকাশিত হয়।

সূচকটিতে দেখা যায়, ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৬২তম (স্কোর ৩৬ দশমিক ৬৩)। সূচকের চূড়ায় রয়েছে নরওয়ে। আরএসএফের প্রতিবেদন বলছে, চলতি বছর এ পর্যন্ত বাংলাদেশে একজন সাংবাদিক নিহত হয়েছেন এবং তিনজন কারাবন্দি রয়েছেন।  

গণমাধ্যমের স্বাধীনতার মাপকাঠিতে আগের বছর অর্থাৎ ২০২১ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫২তম (স্কোর ৫০ দশমিক ২৯)। এরও আগের বছর অর্থাৎ ২০২০ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৫১তম। অর্থাৎ গত দুটি সূচকেও বাংলাদেশের অবস্থান পিছিয়েছিল। 

প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সবার নিচে। তবে মিয়ানমার বাংলাদেশেরও নিচে। বাংলাদেশের উপরে থাকা আশপাশের দেশগুলোর মধ্যে রয়েছে ভারত (১৫০), পাকিস্তান (১৫৭), শ্রীলঙ্কা (১৪৬), আফগানিস্তান (১৫৬), নেপাল (৭৬), মালদ্বীপ (৮৭), ভুটান (৩৩)। মিয়ানমারের অবস্থান ১৪০ থেকে পিছিয়ে ১৭৬ দাঁড়িয়েছে। 

২০০২ সাল থেকে আরএসএফ গণমাধ্যমের স্বাধীনতা সূচক প্রকাশ করে আসছে। গণমাধ্যম কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে, সেই ভিত্তিতে সূচকটি তৈরি করা হয়। 

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক