ইউক্রেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অন্তত ২৭ জন নিহত
প্রায় আড়াই মাস ধরে ইউক্রেনে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া। রুশ এই আগ্রাসনে সামরিক-বেসামরিক ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক। তবে এর মধ্যেই পূর্ব ইউরোপের এই দেশটিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ২৭ জন। ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বুধবার (৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রুশ বার্তাসংস্থা তাস। তবে দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ জন বলে পৃথক এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এছাড়া সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিও।
রুশ বার্তাসংস্থা তাস জানিয়েছে, ইউক্রেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় রোভেনস্কা জেলায় একটি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছেন। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্তন গেরাশচেঙ্কোর বরাত দিয়ে দেশটির স্ট্রানা দৈনিক তার টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে ইউক্রেনীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে, ইউক্রেনের পশ্চিমাঞ্চলে যাত্রীবোঝাই বাস ও জ্বালানিবাহী ট্রাকের সংঘর্ষ হয় এবং এতে অন্তত ১৭ জন নিহত হন।
এদিকে মঙ্গলবার গভীর রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভয়াবহ এই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির তথ্য নিশ্চিত করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, ইউক্রেনের পশ্চিম রিভনে অঞ্চলে একটি ‘ভয়াবহ সড়ক দুর্ঘটনা’ ঘটেছে।
জেলেনস্কি আরও বলেন, একটি বাস, একটি গাড়ি এবং একটি জ্বালানিবাহী ট্রাকের মধ্যে ভয়াবহ এই সংঘর্ষ হয়। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ইতোমেধ্যই ১৭ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
এছাড়া দুর্ঘটনায় প্রিয়জন হারানো ব্যক্তিদের প্রতি সমবেদনাও প্রকাশ করেন ইউক্রেনীয় এই প্রেসিডেন্ট।
পরে ইউক্রেনীয় দৈনিক স্ট্রানা দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীর সহযোগী আন্তন গেরাশচেঙ্কোকে উদ্ধৃত করে বলেছে, বাসে থাকা ৩৮ জন যাত্রীর মধ্যে মাত্র ১২ জন বেঁচে গেছেন। দৈনিকটির দাবি, গত এক দশকে ইউক্রেনের রাস্তায় হওয়া দুর্ঘটনাগুলোর মধ্যে সর্বশেষটিই সবচেয়ে ভয়াবহ।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির