রুশ হামলায় ইউক্রেনের ২১ নাগরিক নিহত
রুশ বাহিনীর হামলায় ইউক্রেনের ২১ বেসামরিক নাগরিক নিহত এবং আহত হয়েছেন আরো ২৭ জন। মঙ্গলবার (৩ মে) পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলে এ হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেনকো বলেন, অ্যাভদিভকা কোক প্ল্যান্টে রুশ দখলদারদের গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৫ জন।
তিনি বলেন, রাশিয়ার হামলায় লাইমান শহরে আরো পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া ভুগলেদার শহরে চারজন এবং ভেলিকা নোভোসিল্কা ও শানড্রিগোলোভ গ্রামে দুই জন নিহত হয়েছেন।
এক মাস আগে ক্রামতোরস্ক শহরের ট্রেন স্টেশনে রুশ বাহিনীর হামলায় ৫৯ জন নিহত হওয়ার পর একদিনে এটিই সর্বোচ্চ মৃত্যু জানিয়ে কিরিলেনকো বলেন, আমাদের মাটিতে সংগঠিত প্রতিটি অপরাধের জন্য রাশিয়ানদের শাস্তি পেতে হবে।
জামান / জামান
মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?
৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড
শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ
মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইসরায়েলে বিমান বিধ্বস্ত
হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর
সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান
হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য
‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’
পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা
চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি
মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির
দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক
Link Copied