ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

জাপানের প্রধানমন্ত্রীসহ ৬৩ নাগরিকের ওপর রাশিয়ার নিষেধাজ্ঞা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৫-৫-২০২২ দুপুর ১১:৩০

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাসহ ৬৩ জাপানি নাগরিকের ওপর অনির্দিষ্টকালের ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা আরআইএ নভোস্তির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

এতে বলা হয়, নিষেধাজ্ঞার তালিকায় জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, প্রতিরক্ষামন্ত্রী নোবুও কিশি এবং অর্থমন্ত্রী শুনিচি সুজুকিও রয়েছেন। এছাড়া জাপানের পার্লামেন্ট সদস্যরা এবং দেশটির সামরিক বাহিনীর ওপরও নিষেধাজ্ঞা দিয়েছে রাশিয়া।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির উল্লেখ করে আরআইএর প্রতিবেদনে বলা হয়, ফুমিও কিশিদার প্রশাসন নজিরবিহীন রুশবিরোধী প্রচারণা শুরু করেছে এবং রুশ ফেডারেশনের বিরুদ্ধে অপবাদ এবং সরাসরি হুমকিসহ অগ্রহণযোগ্য বক্তব্যে সায় দিয়েছে।

মার্চ থেকে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তার পরিবারের সদস্যদের সম্পদ জব্দসহ দেশটির বিরুদ্ধে একাধিক নিষেধাজ্ঞা জারি রেখেছে জাপান।

জামান / জামান

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, এখন কী হবে এ নারীর?

৫ বছরে ২০ ভাগ বরফ হারিয়েছে সুইজারল্যান্ড

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

মধ্যপ্রাচ্যে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী

ইসরায়েলে বিমান বিধ্বস্ত

হুথিদের লক্ষ্য করে রাজধানী সানাসহ বিভিন্ন জায়গায় হামলা ইয়েমেনি বাহিনীর

সাংবাদিকদের সামনে জীবিত অবস্থায় নিজ সেনাকে দেখালো পাকিস্তান

হামলার শিকার সেই পাইলট কথা বললেন মোদির সঙ্গে, জানালেন যে তথ্য

‘নেতানিয়াহু-বিন জায়েদ মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন’

পেশায় মিস্ত্রি, টিভি থেকে শেখেন বিমান চালানো, ওইদিন যাত্রীদের করেন রক্ষা

চ্যাটজিপিটিকে স্যার বলে সম্বোধন, নেট-দুনিয়ায় ভাইরাল প্রবীণ ব্যক্তি

মদিনায় হামলা চালিয়েছে হুথিরা, দাবি সৌদির

দুই দফা প্রাণঘাতী ইনজেকশনের পরও বেঁচে যাওয়া সেই নারীর অবস্থা আশঙ্কাজনক