আরেক দফা বাড়ল সয়াবিন তেলের দাম
আরেক দফা বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। গতকাল বৃহস্পতিবার (৫ মে) বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বোতলজাত পরিশোধিত তেলের দাম প্রতি লিটারে বেড়েছে ৩৮ টাকা। আগে বোতলজাত সয়াবিন তেলের দাম ছিল প্রতি লিটারে ১৬০ টাকা; এখন তা কিনতে হবে ১৯৮ টাকায়।
খোলা অবস্থায় প্রতি লিটার পরিশোধিত সয়াবিন তেল কিনতে হত ১৪৩ টাকায়। নতুন দাম নির্ধারণের পর তা কিনতে হবে ১৮০ টাকায়। বোতলজাত পরিশোধিত সয়াবিন তেল প্রতি পাঁচ লিটার কিনতে হত ৭৬০ টাকায়। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ৯৮৫ টাকা। খোলা অবস্থায় প্রতি লিটার পরিশোধিত পাম তেল কিনতে হবে ১৭২ টাকায়, আগে যা কিনতে হত ১৭২ টাকায়।
জামান / জামান
কমলো সোনার দাম
টানা পাঁচদিন বন্ধ ব্যাংক ও শেয়ারবাজার
ব্যাংককে ১৯১ দেশের অর্থনৈতিক মহাযজ্ঞ শেষ: বৈশ্বিক সংস্কারের নতুন রূপরেখা, অর্থমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যা পেল
দেশের বাজারে আজ সোনার ভরি কত?
বৈরুতের মতো চট্টগ্রাম বন্দরে বিস্ফোরণের শঙ্কা
দাম কমার প্রভাবে ইউরোপের বাজারে পোশাক রপ্তানিতে ধাক্কা
বাংলাদেশের অর্থনীতি রক্ষায় বহুপাক্ষিক সংস্থাগুলোর ইতিবাচক সাড়া: অর্থমন্ত্রী
বাজারে কম দামি সবজি কেবল পেঁপে-মিষ্টি কুমড়া
কালিয়াকৈর-ময়মনসিংহ ৪০০ কেভি সঞ্চালন লাইন চালু বৃহস্পতিবার
কারখানায় উৎপাদন নেই, কাগজে রপ্তানি, ৮৫ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ
যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ছে, আরও সহায়তা আসা উচিত: অর্থমন্ত্রী
বাংলাদেশ-চীন বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে সহযোগিতার উদ্যোগ
সৌর বিদ্যুতের মাধ্যমে সব ধরনের পণ্য উৎপাদন করছে ওয়ালটন
Link Copied