ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ইলন মাস্কের ব্যাপারে বিল গেটসের সতর্কবার্তা


সকালের সময় ডেস্ক photo সকালের সময় ডেস্ক
প্রকাশিত: ৬-৫-২০২২ দুপুর ১০:৪

তথ্য ও মন্তব্যের মডারেশন ঠিকমতো করতে না পারলে টুইটার থেকে আরো বেশি পরিমাণে ভুল তথ্য ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করেছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটস। ওয়াল স্ট্রিট জার্নালের কাছে দেয়া এক সাক্ষাৎকারে বিল গেটস জানিয়েছেন, ইলন মাস্ক টুইটারকে আরো খারাপ দিকে নিয়ে যেতে পারেন।

তবে সাক্ষাৎকারে মাস্কের টেসলা ও স্পেস এক্সের মতো সফল উদ্যোগের ট্র্যাক রেকর্ডের প্রশংসা করেন বিল গেটস। তিনি বলেন, মাস্ক তার প্রতিযোগীদের চেয়ে বেশি সাহসী ব্যবসায়িক কৌশল অবলম্বন করেন এবং কিভাবে সফল হতে হয়, তা দেখিয়ে দেন।

সম্প্রতি ৪৪ বিলিয়ন ডলারের বিনিময়ে টুইটার কিনে নিয়েছেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্ক। টুইটার কেনার চুক্তি চূড়ান্ত হওয়ার কয়েক দিন আগে ইলন মাস্ক বিল গেটসকে উপহাস করে একটি টুইট করেন। ওই বার্তায় মাস্ক বিল গেটসের বিরুদ্ধে টেসলার শেয়ারকে ‘শর্টিং’ করা বা বাজার মূল্যের চেয়ে কম মূল্যে বিক্রি করে প্রতিষ্ঠানের ক্ষতি করার অভিযোগ আনেন।

জামান / জামান

বৈশ্বিক প্রযুক্তি অর্থনীতির অন্যতম মঞ্চ ওয়েব সামিট: লিসবন থেকে দোহা এবং বাংলাদেশের সম্ভাবনা

এআইয়ের প্রভাবে রাষ্ট্র ও ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে

ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে পেইজে লাইক নেওয়ার সুযোগ বন্ধ!

নিরাপত্তা নাকি গোপনীয়তার সংকট? চারপাশের ক্যামেরা নিয়ে নতুন বিতর্ক

শেষ হলো IBC 2026 -বিশ্ব মিডিয়ায় প্রযুক্তির নতুন দিগন্ত

IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়

‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন

অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ

ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক

একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই

প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের

শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা