ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিরামপুরে গাছচাপায় এক ব্যক্তির মৃত্যু


জাকিরুল ইসলাম, বিরামপুর photo জাকিরুল ইসলাম, বিরামপুর
প্রকাশিত: ৬-৫-২০২২ দুপুর ১:৪৯

দিনাজপুরের বিরামপুরে নিজ বাড়ির পাশে গাছ কাটার সময় গাছের নিচে চাপা পড়ে বকুল হোসেন (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।  শুক্রবার (৬ মে) সকাল ১০টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের দামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বকুল হোসেন ওই এলাকার আজাহার আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সাজেদুর রহমান জানান, শুক্রবার সকালে বকুল হোসেন তার নিজ বাড়ির পাশে শ্রমিক নিয়ে একটি গাছ কাটছিলেন। এ সময় বকুলের হাতে গাছে বাঁধা দড়ি লাগানো ছিল। গাছ কাটার শেষ পর্যায়ে গাছটি হেলে পড়ার সাথে সাথে বকুল ছিটকে পড়ে যান। এ সময় কাটা গাছের গুঁড়িটি বকুলের মাথায় এসে পড়লে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত বলেন, নিহতের পরিবারের কোনো আপত্তি না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জামান / জামান

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত

বিভ্রান্তিকর তথ্য দিয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে নরোত্তমপুর ইউনিয়ন বিএনপির সংবাদ সম্মেলন