ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

ঠাকুরগাঁওয়ে বলাকা উদ্যানের টিকিট কউন্টারে হামলা : দুজনের জেল-জরিমানা


কামরুল হাসান, ঠাকুরগাঁও photo কামরুল হাসান, ঠাকুরগাঁও
প্রকাশিত: ৬-৫-২০২২ বিকাল ৫:৫

ঠাকুরগাঁও সদর উপজেলার বলাকা উদ্যানের টিকিট কাউন্টারে হামলার ঘটনায় বহিরাগত আশরাফুল নামে এক যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও নুরুল ইসলাম নামে অপর এক যুবককে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মে) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই দিন রাতে একদল যুবক বলাকা উদ্যানের ভেতরে প্রবেশের চেষ্টা করে। এ সময় টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা লোকজন তাদের টিকিট নিতে বললে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে যুবকরা দায়িত্বরতদের সাথে ধাক্কাধাকিতে লিপ্ত হলে বিষয়টি পুলিশে জানানো হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই যুবককে আটক করে। পরে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো. সামসুজ্জামানকে বিষয়টি জানালে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আশরাফুল (২০) নামে যুবককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ এবং নুরুল ইসলাম (৩৫) নামে যুবককে ৫০০ টাকা জরিমানা প্রদান করেন। আশরাফুল সদর উপজেলার জগন্নাথপুর ধন্দোগাঁও গ্রামের মোস্তফা ও নুরুল ইসলাম একই ইউনিয়নের গৌরীপুর গ্রামের নজির উদ্দিনের ছেলে।    

এ ব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম বলেন, একদল যুবক বিনা টিকিটে বলাকা উদ্যানের ভেতরে প্রবেশের চেষ্টা করে। তাদের প্রবেশে বাধা দিলে টিকিট কাউন্টারে দায়িত্বরতদের সাথে ধাক্কাধাক্কিতে লিপ্ত হলে তারা পুলিশে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে আটক করা হয়। 

জামান / জামান

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে