ঘোড়াঘাটে বেগুন তুলতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
দিনাজপুরের ঘোড়াঘাটে বজ্রপাতে মারুফ হাসান (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৬ মে) দুপুর ১২টার দিকে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের বেগুনবাড়ীতে এ ঘটনা ঘটে। সেখানে নানার বাড়িতে শিশুটি থাকত।
মৃত শিশু মারুফ একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের লাভলু-তাসলিমা দম্পত্তির প্রথম সন্তান। বাবা-মা দীর্ঘদিন থেকে গার্মেন্টস শ্রমিক হিসেবে ঢাকায় কাজ করায় শিশু মারুফ ছোটবেলা থেকেই তার নানা আবু তালেবের বাড়িতে থাকছে।
বুলাকীপুর ইউপির ১নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) সামসুল ইসলাম জানান, দুপুর আনুমানিক ১২টার দিকে শিশুটি তার নানার বাড়ির পাশে বেগুনের জমিতে গিয়েছিল বেগুন তুলতে। এ সময় বজ্রপাতে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) ডা. পার্থ জ্বীময় সরকার বলেন, শিশুটিকে শুক্রবার দুপরে হাসপাতালে নিয়ে এসেছিল। তবে হাসপাতালে আসার পূর্বেই তার মৃত্যু হয়েছে। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। ধারণা করছি, বজ্রপাতে ঘটনাস্থলেই সে মারা গেছে।
জামান / জামান
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত